শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:২০ পিএম, ২০২৩-১০-২৯
নিউজ ডেস্ক : শনিবার রাজধানীর সেগুণবাগিচা এলাকায় রিক্সা থেকে পড়ে গুরুতরো আহত প্রবীণ সাংবাদিক দৈনিক
আমাদের বাংলা’র প্রধান সম্পাদক ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
বিএফইউজে ও সিইউজের তুখোড় নেতা সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়া গতকাল শনিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে
রাজধানীর মাদারটেকের বাসা থেকে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার সময় সেগুন বাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের
পুরনো ভবনের কাছে পৌঁছলে হঠাৎ রিক্সা থেকে পড়ে যান। তাকে বারডেম হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান,
রাস্তায় পড়ে মস্তিস্কে মারাত্মক আঘাত এবং ব্যাপক রক্তক্ষরণ হয়। চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে এক পর্যায়ে তিনি
মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
উল্লেখ্য, রফিক ভূঁইয়া সাংবাদিকতা শুরু করেন চট্টগ্রাম থেকে। সেখানে দৈনিক সমাচারের প্রতিনিধি ছিলেন। এর পর ঢাকায়
এসেও বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। নিজেও একাধিক সংবাদপত্র প্রকাশ করেছেন। দীর্ঘদিন কানাডা প্রবাসী থাকাকালে
সেখানেও সংবাদপত্র প্রকাশ করেন। মন্ট্রিয়লে 'বাংলাবার্তা পত্রিকার সম্পাদক, বংগতরংগ নামক সাংস্কৃতিক গোষ্ঠীর
অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা ছিলেন। সবর্শেষ তিনি দৈনিক আমাদের বাংলার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব
পালন করে গেছেন।
চট্টগ্রামে থাকাকালে রফিক ভূঁইয়া ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। বিএফইউজের প্রথম কমিটিতে
ছিলেন নির্বাহী সদস্য। চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির প্রথম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম
সম্পাদক ছিলেন। সর্বশেষ ডিইউজে ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী ও সিনিয়র সদস্য ছিলেন।
রফিক ভূঁইয়ার পারিবারিক সূত্র জানিয়েছে, তার লাশ সমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত
দুই ছেলে দেশের পথে রয়েছেন। তারা ফেরার পর দাফন করা হবে। তার পরিবারের সদস্যরা প্রথম জানাজা জাতীয়
প্রেসক্লাবে এবং পরে মাদারদেকে জানাজা শেষে কুমিল্লায় দাফনের ইচ্ছে পোষণ করেছেন।
রফিক ভূঁইয়ার জন্ম ফেনীর দাগনভূঁইয়ায় ১৯৫১ সালে। দুটি সংসারে ছেলে মেয়ে ছাড়াও অসংখ্য আত্মীয় স্বজন ও
শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সাংবাদিকতার পাশাপাশি উনি কবিতা লিখতেন। উনার বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মাঝে উল্লেখযোগ্য
কাব্যগ্রন্থ হল 'মোহ দ্রোহের সোনালী সকাল', প্রেম পিরিতি।
প্রবীণ এ সাংবাদিকের প্রয়াণে দৈনিক আমাদের বাংলা পরিবারের পক্ষ থেকে সম্পাদক মিজানুর রহমান চৌধুরী
গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited