বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে : ইসি আনিছুর রহমান

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:০৯ পিএম, ২০২৩-১১-২৭

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে : ইসি আনিছুর রহমান

মিকেল চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে এবং তা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করনীয় নির্বাচন কমিশন তাই করবে । পার্বত্য চট্টগ্রামকে বিশেষ অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান তরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার রাঙ্গামাটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও  নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মো: আনোয়ার লতিফ খান, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আবুল এহসানসহ  রাঙ্গামাটি  এবং  খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারগণ,বিজিবি, র‌্যাব- ,আনসার ও ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ  উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের আরো বলেন, একটি বড় দল নিবার্চনের বাইরে আছে। যদি তারা বা তাদের সাথে সমমনা যারা আছেন, তাদের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ ব্যক্ত করা হয়, সেক্ষেত্রে আমাদের নির্বাচন তফসিল পুনঃনির্ধারণ করার সময় এবং সুযোগ রয়েছে। কিন্তু সে ধরনের কোনো প্রস্তাাব এখনো আসেনি। যদি আসে তবে সেটা বিবেচনায় নেওয়া যাবে, বলেন তিনি।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর