বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কেন্দ্রে কেন্দ্রে নৌকার এজেন্ট, দেখা নেই অন্যদের

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪৮ পিএম, ২০২৪-০১-০৭

কেন্দ্রে কেন্দ্রে নৌকার এজেন্ট, দেখা নেই অন্যদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ। তবে রাজধানীতে ভোট কেন্দ্রে নৌকা ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি। প্রতিটি কেন্দ্রের বুথ গুলোতে নৌকার এজেন্ট থাকলেও অন্যান্য প্রার্থীর এজেন্ট খুবই কম।
রোববার (৭জানুয়ারি) সকাল থেকে ঢাকা-৬ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে এসব তথ্য জানা গেছে। এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা-৬ আসনের বানিয়া নগর উচ্চ বিদ্যালয়, একরামপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল গার্লস হাইস্কুল ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের পাশাপাশি নৌকা প্রার্থীদের এজেন্ট রয়েছেন। দুই একটি কেন্দ্রে ঈগল, মিনার প্রতীকের এজেন্টদের দেখা গেছে। ঢাকা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রিসাইডিং অফিসার মতিউর রহমান  বলেন, এই কেন্দ্রে ৬টা বুথ। প্রতিটি বুথেই নৌকার ১ জন করে এজেন্ট রয়েছেন। এছাড়াও মিনার ও বাইসাইকেল প্রতীকের একজন করে এজেন্ট রয়েছেন। একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকার ৬ জন এজেন্ট থাকলেও অন্য ৬ প্রার্থীদের কোনো এজেন্ট দেখা যায়নি।সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, এক কেন্দ্রে ৮টি বুথেই নৌকার এজেন্ট রয়েছেন। অন্য কোনো দলের এজেন্ট নেই। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জায়েদী হাসান বলেন, সকাল থেকে এজন্টদের পাচ্ছি না। নৌকার এজেন্টরাও কিছুক্ষণ পর এসেছেন। অন্য প্রার্থীদের এজেন্টেরদের জন্য জায়গা রয়েছে। কিন্ত আসেনি। অন্যদিকে প্রতিটি কেন্দ্রের সামনে ছাত্রলীগের বুথ রয়েছে। তারা ভোটার দের ভোটার নাম্বার খুজতে সহযোগিতা করছেন। ঢাকা-৬ আসনে চূড়ান্ত পর্যায়ে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে আছেন মোহাম্মদ সাঈদ খোকন। এছাড়া আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবু হামিদুর রেজা খান ভাসানী, সোনালী আঁশে তৃণমূল বিএনপির কাজী সিরাজুল ইসলাম, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন, মাছ প্রতীকে গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের রবিউল আলম মজুমদার ও বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টির (জেপি) সৈয়দ নাজমুল হুদা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর