শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩২ পিএম, ২০২৪-০১-০৭
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি জার্মান, ইউকেসহ তিনটি দেশ থেকে স্লো করে দেওয়া হয়েছিল। এখনো স্লো আছে।
রোববার (০৭ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
২১ কোটি টাকা ব্যয়ে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ কাজ করছে না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। এটি ২১ কোটি ব্যয়ে তৈরি করা হয়নি। ৬ বছর মেয়োদে ২১ কোটি টাকা ব্যয় করা হবে। বর্তমানে প্রথম বছর চলছে, এখন পর্যন্ত আমরা ৮ কোটি টাকা ব্যয় করেছি।
তিনি বলেন, বর্তমানে তিন জায়গা (জার্মানি, ইউকে এবং আরও এক জায়গা) থেকে এটিকে অ্যাটাক করে স্লো করে দেওয়া হয়েছে। তবে একে হ্যাক বলা যাবে না, স্লো করা হয়েছে। বর্তমানে অ্যাপ চালু রয়েছে আমরা সাররাত চেষ্টা করেছি অ্যাপটি চালু রাখতে। অ্যাপটি এখনো চলছে তবে স্লোভাবে চলছে।
এই অ্যাপে ভোটের ফল, প্রার্থীর তথ্য, ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম ও লোকেশন, প্রার্থীর হলফনামা, আগের নির্বাচনের তথ্যসহ নির্বাচনের তুলনামূলক চিত্র পাওয়ার ব্যবস্থা করেছিল ইসি।
শনিবার (০৬ জানুয়ারি) বিকেল থেকে অ্যাপে ঢুকতে সমস্যা হচ্ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে, আর এদিনই অ্যাপটিতে ঢুকতে পারলেও সময় নিচ্ছে বেশ।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited