শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি : | ০৩:৫০ পিএম, ২০২৪-০২-০৮
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ স্বাধীন শেখ (১৬) ও মোঃ রহমত শেখ (১৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তাদের আরেক বন্ধু মোঃ তানজিম শেখ।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ওই বিদ্যালয় প্রধান শিক্ষক শুভ্রত রায় ও নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। সকাল সোয়া ৯টার দিকে দশম শ্রেণির তিন ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ একটি মোটরসাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিল।
পথে বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়ে। এতে সেখানেই স্বাধীন ও রহমতের মৃত্যু হয়।
আর গুরুতর আহত হয় তানজিম। এ অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে এবং অন্য এক বন্ধু অন্য একটি মোটরসাইকেলে করে পাল্লা দিয়ে চালিয়ে মাটিভাঙ্গার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ স্বাধীন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের মোঃ ডালিম শেখের ছেলে। আর মোঃ রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে।
আহত তানজিম শেখ একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited