শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০৬:১৬ পিএম, ২০২০-১০-২১
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ বছরের কিশোরী গণধর্ষণের ঘটনায় ৫জনকে আসামী করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। ২০অক্টোবর মঙ্গলবার রাতেই গণধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে হোসাইন, রিয়াজ উদ্দিন, বিল্লাল হোসেন, আসকির ও আয়ূব আলী নামের ৫ জনকে আসামী করে দোয়ারাবাজার থানায় মামলাটি দায়ের করেন। এই ঘটনায় এরই মধ্যে বিল্লাল নামের একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের ১৪ বছরের কিশোরী গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টায়
প্রকৃতির ডাকে ঘরের বাইরে বেরুলে ৩ বখাটে পাশের ধানক্ষেতে নিয়ে পালাক্রমে
ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। রাতেই অভিভাবকদের বিষয়টি জানায়। ধর্ষকরা প্রভাবশালী হওয়ায় তাদের আত্মীয়-স্বজন কিশোরীর অভিভাবকদের
মামলা করতে দেয়নি। আপোসে মিমাংসা করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে।
মঙ্গলবার (২০.১০.২০) মেয়েটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে সিলেট
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশপাশের মানুষসহ
গ্রামবাসী এবং পুলিশও ঘটনা জানতে পারে। পরে থানার ওসি মো. নাজির আলমের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে গিয়ে একই গ্রামের আব্দুল
মান্নানের ছেলে ধর্ষক বিল্লাল হোসেনকে (২৫) আটক করে। পরে গত রাতেই গণধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে ৫ জনকে আসামী মামলা করেন।
দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম বলেন, ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টা হয়েছিল। আমরা জানার পরপরই এক ধর্ষককে গ্রেপ্তার করেছি। অন্যদের
গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে। ধর্ষিতার পক্ষে কিশোরীর মা ৫ জনকে আসামী করে মামলা
দায়ের করেছেন।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited