শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:১১ পিএম, ২০২৪-০৫-০৫
নিজস্ব প্রতিবেদক: পেরু আর্মড ফোর্সেসকে উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরিকৃত একটি এ্যাক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোসাল (ইওডি) রিমোটলি অপারেটেড ভেহিকেল (আরওভি) প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (০৫ মে ) ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠােন ইওডি আরওভি পেরু আর্মড ফোর্সেসকে হস্তান্তর করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে বলেন, বিশ্ব শান্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথ অনুসরণ করে বাংলাদেশ সেনাবাহিনী তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগতিশীল নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এখন আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির যুগে পদার্পণ করেছে। পাশাপাশি জাতিসংঘের অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তার অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও, শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য সদস্য রাষ্ট্রের শান্তিরক্ষা মিশন সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধিতেও আমরা সহযোগিতা প্রদান করে আসছি। পেরু আর্মড ফোর্সেসকে আরওডি প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর এ সক্ষমতার এক উজ্জল দৃষ্টান্ত। এটি বাংলাদেশের স্ব-নির্মিত একটি আরওভি (জঙঠ)। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-মিনুস্কা'তে ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে এর মৌলিক নকশা ও সক্ষমতা নির্ধারণ করা হয়েছে। বিগত কয়েক মাস যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীর প্রযুক্তি বিশেষজ্ঞরা এটিকে চূড়ান্ত আকারে আনতে নিরলসভাবে কাজ করেছেন। মিনুস্কা'তে সাম্প্রতিক আইইডি হুমকি বিবেচনায় কাউন্টার আইইডি সক্ষমতা বিকাশে এই ইওডি আরওভি কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে পেরু আর্মড ফোর্সেস এর ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কার্লোস আলবার্তো রাবানাল কালডেরন এর নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এছাড়াও, ঢাকায় নিযুক্ত জাতিসংঘের রিজিওনাল কোর্ডিনেটর, জাতিসংঘ সদর দপ্তর হতে লাইট কোর্ডিনেশন মেকানিজম এর টিম লিডার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : আলেয়া মান্নান প্রিয়, তুমি একটি বার ভালোবেসে যেও। ব্যস্ততার পরে একবার অবসর করে আসিও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার ডিজিটাল যুগে একটি ভিডিও কখনো কখনো হাজার বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলে। কয়...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : সমকালীন বাংলা কবিতায় এমন কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যেগুলো কেবল কবিতার সংকলন নয়; বরং সময়, স...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন একটি দেশকে বদলে দিতে, আবার কিছু মানুষ তাঁদের জীবন ও আদর্শ দিয়ে সমগ্র ব...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একসময় একটি চাকরি মানেই ছিল একটি পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা, স্বস্তি ও ভবিষ্যতের নিশ্চয়তা। মাস ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : প্রাকৃতিক দুর্যোগ মানুষের সক্ষমতার সীমাবদ্ধতাকে যেমন প্রকাশ করে, তেমনি মানুষের মানবিকতা, রাষ্ট্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited