শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৭ পিএম, ২০২৪-০৫-১৯
বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক স্মারকলিপি প্রদান করেন জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এমএ বার্ণিক। রোববার (১৯ মে) সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদিকা কবি জান্নাতুন নাঈমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলঅধ্যাপক এমএ বার্ণিকের স্বাক্ষরিত স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তান্তর করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন সাংবাদিক কবি আল মাহদী, সাংবাদিক নার্গিস রুবি, সাংবাদিক আশরাফুল ইসলাম জুয়েল ও ডা. আল-হাসান মোবারক।
স্মারকলিপিতে বলা হয়, ধ্রুপদী ভাষার বয়স হতে হবে কম্পক্ষে ১৫০০ বছর বা তারও বেশি। অর্থ্যাৎ ধ্রুপদী বলতে সেই সব ভাষাকে বোঝায় সেসব ভাষা অত্যন্ত প্রাচীন (আজ থেকে প্রায় ১৫০০ বা তারও বেশি বছর পুরোনো), যাদের বৃহৎ ও অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন সাহিত্য আছে এবং যাদের প্রাচীন সাহিত্যের ঐতিহ্যটি অন্য কোন সাহিত্যিক ঐতিহ্যের পরম্পরায় নয়, বরং স্বাধীন ও স্বাবলম্বীভাবে গড়ে ওঠেছে। তাই বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা দেয়ার বিষয়টি বিবেচনাযোগ্য। আরও বলা হয়, ২১ অক্টোবর ১৯৪৮ তারিখে অনুষ্ঠিত অভিক্ত পাকিস্তানে, তৎকালীন পূর্ব-পাকিস্তান শ্লিা বোর্ডের এক বৈঠকে, উর্দু ভাষাকে ধ্রুপদী ভাষারূপে স্বীকৃতি দেয়া হয় (সূত্র: পূর্ব-পাকিস্তান শ্লিাবোর্ড পত্র নং- ১৫০০১ তারিখ ৬ এপ্রিল ১৯৪৯)। বাংলাভাষাকে কোনঠাসা করার জন্য উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পরও বাংলাভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করেনি।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের নিকট এক পত্রে বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবি জানান। কিন্তু ভারত সরকার সে ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। এমতাবস্থায়, রাষ্ট্রভাষা বাংলা হওয়ার পরও, বাংলাদেশ কেন অপেক্ষা করব, তা আমাদের বোধগম্য নয়। তাই বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য অবিলম্বে বাংলাকে বাংলাদেশের ধ্রুপদী ভাষা ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা বাঞ্ছনীয় বলে মনে করেন জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এমএ বার্ণিক।
আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited