শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১০ পিএম, ২০২৪-০৫-২১
বড় কোনো সহিংসতা ছাড়াই শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন। এখন চলছে গণনা।
মঙ্গলবার (২১ মে) ১৫৬ উপজেলায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় বিকেল ৪টায়।
ভোটে কারচুপির চেষ্টা, মারামারির মতো ঘটনাও ঘটেছে বিভিন্ন এলাকায়। এতে ভোটগ্রহণ কর্মকর্তাসহ কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।
ইসি সচিব মো. জাহাংগীর আলম তিনটার দিকে জানিয়েছিলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য হার্ট অ্যাটাকে মারা গেছেন। ১৮টির মতো বিশৃঙ্খল ঘটনা ঘটার কথাও জানিয়েছিলেন তিনি।
ইসি সচিব আধাবেলায় ১৭ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়ে দুপুরের পর ভোটের হার বাড়ার আশাও করেছিলেন।
দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় সংখ্যা ১৩ হাজার ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এতে তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে এবার ৪৭৬টি উপজেলায় চার ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি। গত ৮ মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট হয়েছে। অন্যগুলোয় আগামী ২৯ মে ও ৫ জুন ভোটগ্রহণ করা হবে। কয়েকটি উপজেলার মেয়াদ পূর্তি না হওয়ায় ভোটের তফসিল এখনও দেয়নি ইসি।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited