বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

আরও ১ হজযাত্রীর মৃত্যু

আমাদের বাংলা ডেস্ক :    |    ১১:৩৮ এএম, ২০২৪-০৫-২২

৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার (২১ মে) মো. লুৎফুর রহমান নামের ৬৫ বছর বয়সী এক হজযাত্রী মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-এ ১২৯৬৯৪০৮।এ নিয়ে এ পর্যন্ত মোট তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।

হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।এর আগে গত ১৫ মে চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি একজন হজযাত্রী মারা যান। ওইদিন মো. আসাদুজ্জামান মদিনায় মৃত্যুবরণ করেন। এরপর শনিবার (১৮ মে) মো. মোস্তফা নামের ৮৯ বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মারা যান।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে এখন পর্যন্ত ৮৪ হাজার ২৪ জন হজযাত্রীর ভিসা হয়েছে।হজ ফ্লাইট শুরু হওয়ার পর গতরাত আড়াইটা পর্যন্ত ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩০ হাজার ৯৯৪ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৮৭টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি, সৌদি এয়ারলাইন্সের ২৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৪ হাজার ২৪ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে ৯৯ শতাংশ হজযাত্রীর ভিসা হয়েছে।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।

রিটেলেড নিউজ

‘আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন’

‘আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন’

আমাদের বাংলা ডেস্ক : : সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি এতে অংশ নিচ...বিস্তারিত


আলেমদের রাজনীতি কতদূর এগিয়েছে

আলেমদের রাজনীতি কতদূর এগিয়েছে

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশের আলেমসমাজের রাজনীতি আজ এক গভীর আত্মপর্যালোচনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অনিবার্যভাবে প্র...বিস্তারিত


দোয়ার গভীরতা ও বান্দার মর্যাদা

দোয়ার গভীরতা ও বান্দার মর্যাদা

আমাদের বাংলা ডেস্ক : : কখনো কখনো দোয়া কবুলে বিলম্ব হতে পারে। তবু মনে কোনো সংশয় রাখা যাবে না। আর শয়তানের কুমন্ত্রণার ব্যাপ...বিস্তারিত


ঈমানের স্বাদ আস্বাদনের তিনটি নববী মানদণ্ড

ঈমানের স্বাদ আস্বাদনের তিনটি নববী মানদণ্ড

আমাদের বাংলা ডেস্ক : : ঈমান কি শুধু কিছু বিশ্বাসের নাম, নাকি এটি মানুষের হৃদয় ও জীবনের গভীরে প্রবাহিত এক বর্ণনাতীত অনুভূত...বিস্তারিত


জেনে নিন ঢাকার সেহরি-ইফতারের সময়সূচি

জেনে নিন ঢাকার সেহরি-ইফতারের সময়সূচি

আমাদের বাংলা ডেস্ক : : চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি। তবে রমজান শুরুর সম্ভাব...বিস্তারিত


আল্লাহর প্রতি বান্দার সন্তুষ্টি যেমন হবে

আল্লাহর প্রতি বান্দার সন্তুষ্টি যেমন হবে

আমাদের বাংলা ডেস্ক : : বান্দার জীবনের পরম প্রত্যাশা আল্লাহর সন্তুষ্টি লাভ। আর আল্লাহর সন্তুষ্টি লাভের একটি মাধ্যম হলো আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: