বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

এক হাজার অর্থনৈতিক শহরের তালিকায় বাংলাদেশের ১০ শহর

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:১১ পিএম, ২০২৪-০৫-২৬

এক হাজার অর্থনৈতিক শহরের তালিকায় বাংলাদেশের ১০ শহর

 নিউজ ডেস্ক: জিডিপি প্রবৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের এক হাজার শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৩০৯তম, আর চট্টগ্রামের অবস্থান ৭০৫তম। এতে ভারত, পাকিস্তান ও চীনের অনেক শহরের অর্থনৈতিক অগ্রগতির চেয়ে এগিয়ে রয়েছে ঢাকা। তালিকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর প্রথম স্থানে রয়েছে।গত মঙ্গলবার অক্সফোর্ড ইকোনমিকস ১৬৩টি দেশের এক হাজার শহরের তালিকা প্রকাশ করেছে। এতে শহরগুলোর মূল্যায়ন করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। সেগুলো হলো—অর্থনীতি, শাসনপদ্ধতি, জীবনযাত্রার মান, পরিবেশ ও মানবসম্পদ।

বাংলাদেশের আটটি শহর এই তালিকায় স্থান পেয়েছে। তালিকায় সার্বিকভাবে ঢাকার অবস্থান ৫৪০তম, চট্টগ্রামের অবস্থান ৮২৩তম, সিলেটের অবস্থান ৮৩৪তম, ময়মনসিংহের অবস্থান ৮৬৮তম, খুলনার অবস্থান ৮৭২তম, রাজশাহীর অবস্থান ৮৭৫তম, কুমিল্লার অবস্থান ৯৩৯তম এবং বগুড়ার অবস্থান ৯৫৩তম।আবার প্রতিটি ক্যাটাগরিতে বেশ কিছু সূচক রয়েছে। যেমন—অর্থনৈতিক ক্যাটাগরিতে বিবেচনা করা হয়েছে
একটি শহরের জিডিপির আকার, জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু জিডিপি, কর্মসংস্থান প্রবৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক বৈচিত্র্য।এতে দেখা যায়, অক্সফোর্ড ইকোনমিকস অর্থনৈতিক তালিকায় ঢাকা শহরকে রেখেছে ৩০৯তম স্থানে, চট্টগ্রাম ৭০৫তম, সিলেট ৮০৩তম, ময়মনসিংহ ৭০৬তম, খুলনা ৯৪৬তম, রাজশাহী ৯৩৫তম, কুমিল্লা ৮৬২তম এবং বগুড়া ৯৫০তম অবস্থানে রয়েছে। সার্বিকভাবে প্রথম ১০টি শহরের তালিকায় বিশ্বের অন্যতম বড় শহরগুলোই স্থান পেয়েছে।
তালিকায় আছে নিউ ইয়র্ক, লন্ডন, স্যান হোসে, টোকিও, প্যারিস, সিডাটল, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো,মেলবোর্ন ও জুরিখ। প্রথম ৫০টি শহরের মধ্যে বেশির ভাগই যুক্তরাষ্ট্র ও ইউরোপের। এশিয়ার মধ্যে টোকিও ছাড়াও সিউল (৪১) ও সিঙ্গাপুর (৪২) আছে প্রথম ৫০টি শহরের তালিকায়। প্রথম ৩০০-এর মধ্যে ভারতের কোনো শহর স্থান পায়নি। দেশটির রাজধানী দিল্লির অবস্থান ৩৫০তম।পাকিস্তানের ইসলামাবাদ শহরের অবস্থান ৫৭৮তম। তালিকায় একদম শেষ দিকে আছে ভারতের উত্তরপ্রদেশের শহর সুলতানপুরের নাম। সূত্র : ব্লুমবার্গ, হিন্দুস্তান টাইমস, অক্সফোর্ড ইকোনমিকস

রিটেলেড নিউজ

মহান বিজয়ের মাস শুরু

মহান বিজয়ের মাস শুরু

আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : আজ ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সাল...বিস্তারিত


পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন ও পরিবারসহ

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন ও পরিবারসহ

আমাদের বাংলা ডেস্ক : : সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন  পরিবারসহ  পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ...বিস্তারিত


প্রাথমিকে বৃত্তি নয়, হতে পারে ‘মেধা যাচাই পরীক্ষা’

প্রাথমিকে বৃত্তি নয়, হতে পারে ‘মেধা যাচাই পরীক্ষা’

আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালা তৈরি, মানবণ্টন প্রক...বিস্তারিত


বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা লাভ বাংলাদেশ পার্টি

বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা লাভ বাংলাদেশ পার্টি

খবর বিজ্ঞপ্তি : : দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় রাজনীতির অন্যতম শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা...বিস্তারিত


জকসু নির্বাচন: শিক্ষার্থীদের জন্য কার্যকর পরিকল্পনা তুলে ধরলেন মইনউদ্দিন হাসান 

জকসু নির্বাচন: শিক্ষার্থীদের জন্য কার্যকর পরিকল্পনা তুলে ধরলেন মইনউদ্দিন হাসান 

আমাদের বাংলা ডেস্ক : : জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন জকসু নির্বাচনকে সামনে রেখে সমাজসেবা ও শিক্ষার্থীকল...বিস্তারিত


জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

আমাদের বাংলা ডেস্ক : : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: