শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৮:১০ পিএম, ২০২৪-০৬-০২
২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আজ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আগেই কোহলির হাতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার তুলে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেটা কাউন্সিল (আইসিসি)।
এ বছরের জানুয়ারিতে ২০২৩ সালের তিন ফরম্যাট ও বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষনা করে আইসিসি। বিশ্বকাপ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন কোহলি। তাই সেখানে বিশ্বকাপ লড়াইয়ে মাঠে গড়ানোর আগে কোহলির হাতে ট্রফি তুলে দেয় আইসিসি। কোহলিকে দেওয়া পুরস্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছে আইসিসি।
২০২৩ সাল স্বপ্নের মত কেটেছে কোহলির। ২৭ ওয়ানডের ২৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি এবং ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭২ দশমিক ৪৭ গড় এবং ৯৯ দশমিক ১৩ স্ট্রাইক রেটে ১৩৭৭ রান করেছেন কোহলি। শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের ইনিংস খেলেন তিনি।
ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন কোহলি। ১১ ইনিংসে ব্যাট করে ৭৬৫ রান করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের
বিশ্বরেকড। বিশ্বকাপে ১১ ইনিংসের মধ্যে ৯ ইনিংসেই পঞ্চাশের ঘর পার করে রেকর্ডের জন্ম দেন কোহলি। এছাড়া বিশ্বকাপ মঞ্চে ওয়ানডে ইতিহাসে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে শতকের রেকর্ডও ভেঙে ৫০ সেঞ্চুরির মালিক হন কোহলি।
এশিয়া কাপ জয়েও ভারতীয় দলে অবদান রাখেন কোহলি। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানের বড় জয়ের ম্যাচে ৯৪ বলে অপরাজিত ১২২ রান করেছিলেন তিনি।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited