বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাভারে নিজ গৃহে এক গার্মেন্টস শ্রমিক ধর্ষিত

সংবাদদাতা, সাভার :    |    ০২:০০ পিএম, ২০২০-১০-২৬

সাভারে নিজ গৃহে এক গার্মেন্টস শ্রমিক ধর্ষিত

 

 

রাজধানীর সন্নিকটে সাভার পৌরসভার নামাবাজার এলাকায় নিজ গৃহে এক গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতা ওই নারী মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার সামসুল মিয়ার মেয়ে এবং আশুলিয়ার খাগানের কাজল গার্মেন্টস শ্রমিক।

রবিবার (২৫ অক্টোবর ২০২০) দিবাগত রাতে পৌর-এলাকার নামাবাজার কাঠপট্টি কাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

ধর্ষিতার পরিবার জানায়, বাবা-মা সাথে থাকলেও মাস কয়েক আগে বাবা-মা দেশের বাড়ি মানিকগঞ্জ চলে যাওয়ায় পৌর-এলাকার নামাবাজার কাঠপট্টির কাজির বাড়ির একটি রুম নিয়ে একাই ভাড়া থাকতেন ওই নারী। প্রতিদিনের মতো শনিবার রাতে গার্মেন্টস ছুটির পর বাসায় ফিরেন ওই নারী। রাতের খাবার শেষে ক্লান্ত শরীর নিয়ে রাত ১১.০০ টার পর ঘুমাতে যান তিনি। পরে রাত ৩.০০ টার দিকে ঘরে অজ্ঞাত এক ধর্ষক কর্তৃক ধষিত হন। এসময় ধর্ষিতা নারীর চিৎকার করতে চাইলে ধর্ষক নারীর মুখে ও গলায় গামছা ও বিদুৎতের মোটা ক্যাবল তার পেচিয়ে ধরে। একপর্যায়ে ধর্ষিতা নারী চিৎকারে বাড়ির অন্য ভাড়াটিয়ারা বেরিয়ে আসবার পূবেই ধর্ষক পালিয়ে গেলেও আলামত হিসেবে গামছা ও ক্যাবল তার ফেলে রেখে যায়। এদিকে ঘটনার আকস্কিতায় ধর্ষিতা ওই নারী মানসিকভাবে ভীত ও অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানান তারা।

এদিকে মেয়ের ধর্ষণের খবর পেয়ে সকালে মানিকগঞ্জ থেকে ধর্ষিতার পিতা সামসুল মিয়া বাসায় এসে মেয়েকে নিকটস্থ সাভার আড়াপাড়ায় বড় মেয়ের বাসায় নিয়ে যান। পরে রবিবার সন্ধ্যার পর মেয়ের ধর্ষণের ঘটনার উপযুক্ত বিচারের দাবিতে সাভার মডেল থানার দারস্থ হন।

ধর্ষিতার পিতা সামসুল মিয়ার অভিযোগ, তার মেয়ে ধর্ষককে চিনতে না পারলেও ধর্ষকের মুখে দাড়ি ও হাতে আংটি ছিলো বলে জানিয়েছেন। তিনি তদন্ত সাপেক্ষে ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানান।

সাভার মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এক নারীকে নিয়ে তার পিতা রাতে থানায় এসেছেন। তারা জানিয়েছেন তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর