শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২৩ পিএম, ২০২৪-০৬-০৩
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে সরকার তাদের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ গ্রহন করছে।
আজ সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামুলক কর্মশালায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মাহবুবউল আলম বলেন, বেনজির আহমেদের দেশ ত্যাগের বিষয়ে ঢালাও ভাবে সরকারের বিরুদ্ধে অভিযোগ করার কোন সুযোগ নেই। কেননা ইতোমধ্যে আমাদের সরকার প্রধান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এতে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে সরকার তাদের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ গ্রহন করছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে হাওয়া ভবন করে দেশে লুটপাট করেছিল,সেটাকে ঢাকার জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে নানান রকম গুজব ছড়াচ্ছেন তারা।দেশের মানুষ জানে বিএনপির আমলে আজিজ মার্কা নির্বাচন কমিশনের কথা। কোন লজ্জায় বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কথা বলে তারা।
সরকারের উচ্চ পর্যায়ে সকলেই লুটের সাথে জড়িয়ে পড়েছেন বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে হানিফ বলেন, হাওয়া ভবন বানিয়ে বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশব্যাপী যে লুটপাট চালিয়েছিল, তা ঢাকতেই এসব মিথ্যাচার করছে।
তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দন্ডিত এবং তারেক রহমান দুর্নীতির দায়ে দন্ডিত হয়ে পলাতক রয়েছেন। যে দলের শীর্ষ পর্যায়ের দুই নেতা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে দন্ডপ্রাপ্ত সেই দলের নেতাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানায় না।
এ সময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কামারুল আরেফিন, রেজাউল হক চৌধুরী এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকারিয়া ও কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited