শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর : | ০৫:০৪ পিএম, ২০২০-১০-২৬
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুরের ৪টি
ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।
দিনাজপুর রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন জানান,
সোমবার বেলা ১১টা থেকে দিনব্যাপী এই ত্রাণ বিতরণ করা হয়। রেডক্রিসেন্ট সোসাইটি
দিনাজপুর ইউনিটের উদ্যোগে ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ও কাজীহাল এবং বোচাগঞ্জ উপজেলার
ইশানিয়া ও রনগাও ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের হাতে খাদ্য সহায়তা হিসেবে
সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি করে মশুর ডাল, লবন, চিনি, ১ লিটার সোয়াবিন তেল এবং ৫শ গ্রাম
সুজির প্যাকেট হস্তান্তর করেন। এই কার্যক্রমে অংশ নেন রেডক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান বজলুল
হক, সেক্রেটারী মোঃ আলাউদ্দিন, নির্বাহী সদস্য আতাউর রহমান আজাদ বাবলু ও কামরুল হুদা
হেলাল, ইউনিট অফিসার তৌহিদুল হক মোল্লা নয়ন, আওয়ামীলীগ নেতা আবু সৈয়দ হোসেন,
আফসার আলী এবং মুশফিকুর রহমান বাবুল প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited