বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাকিস্তানে মাদরাসায় বিস্ফোরণে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:১৭ পিএম, ২০২০-১০-২৭

পাকিস্তানে মাদরাসায় বিস্ফোরণে বহু হতাহত

 

 


   

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনির একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭০ জনের বেশি মানুষ। এর মধ্যে অধিকাংশই ওই মাদরাসার শিক্ষার্থী। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর ডন, আল জাজিরা।

এক পুলিশ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, মঙ্গলবার সকালে স্পিন জামাত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই মসজিদটিতে স্থানীয় শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়া হতো।

মানসুর আমান নামে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ওই বিস্ফোরণের খবর নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

ওই কর্মকর্তা জানিয়েছেন, পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে পুলিশ।

ওয়াকার আজিম নামে অপর এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, শিশুদের কুরআন শিক্ষার ক্লাসে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেউ একজন বিস্ফোরকের ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকেছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে দুই শিক্ষক আহত হয়েছেন। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, ওই হাসপাতালে সাতটি মরদেহ এবং আহত ৭০ জনকে আনা হয়েছে।

বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছেন খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্যমন্ত্রী তৈমুর সেলিম ঝাগরা। তিনি জানিয়েছেন, আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে গত মাসে খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকায় এক বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত এবং আরও দু'জন আহত হয়।

 

 

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর