শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:৩৩ পিএম, ২০২৪-০৭-০৭
ফিলিস্তিনের গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছে। হামাস সরকার এ কথা জানিয়েছে। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর হাজার হাজার বাস্তুচ্যুত লোক জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নেয়।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজার মধ্যাঞ্চলে নুসিরাতের আল জাওনি স্কুলে হামলা চালানো হয়েছে। কারণ এই স্কুল থেকে সন্ত্রাসী কর্মকান্ড চালানো হচ্ছিল।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য হত্যাকান্ড হিসেবে বর্ণনা করে বলেছে, হামলায় ৫০ জন আহত হয়েছে।এদের হাসপাতালে নেয়া হয়েছে। হামলার সময়ে স্কুলটিতে আশ্রয় নেয়া সাত হাজার লোকের অবস্থান ছিল বলে হামাস সরকারের প্রেস অফিস জানিয়েছে।
প্রেস অফিস আরো জানিয়েছে, জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে হামলায় হতাহতদের অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।
উল্লেখ্য, গাজায় গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৮ হাজার ৯৮ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষাক্ত ডার্ট ফ্রগের বিষ প্রয়োগ ক...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নাইজেরিয়ায় সক্রিয় আইএসপন্থি সন্ত্রাসীদের দমন করতে দেশটিতে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্ত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইরানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের যে সংলাপ শুরু হয়েছে, তাতে প...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : পাকিস্তানের উত্তর-পশ্চিমা পৃথক দুটি বোমা হামলা ও পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে অন্তত ১৭ জন ন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতে ইসরায়েলি এক নারী পর্যটক ও আরেক নারীকে ধর্ষণ এবং ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান ও দক্ষিণপূর্ব এশিয়ার মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited