বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:৫৭ পিএম, ২০২৪-০৭-২৮

বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

টানা ১০ দিন বন্ধ থাকার পর রোববার (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (২৮ জুলাই) সকালে আগারগাঁওয়ে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বৈঠকে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ ছাড়াও চারটি মোবাইল অপারেটর এবং বিকাশ, নগদ, রকেট ও উপায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পলক বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিকেল ৩টার দিকে মোবাইল নেটওয়ার্কের ফোর-জি ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারবো। বিকেল ৩টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্কের ফোর-জি ইন্টারনেট পুনঃস্থাপনের জন্য প্রযুক্তিগত সহায়তা দেব।
তিনি আরও বলেন, সারা দেশে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক আছে। ১৩ কোটির বেশি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী আছেন। বাংলাদেশের ১৪ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। দেশের ভেতরে ব্রডব্যান্ড মিলে ১৩ কোটি এবং দেশের বাইরে এক কোটি মানুষ মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে।  
পলক বলেন, গত ১৭ থেকে ২৮ জুলাই এ ১০ দিন সময়ের মধ্যে মোবাইল নেটওয়ার্ক ফোর-জি অনেক ক্ষেত্রে সাময়িকভাবে, ১৭ ও ১৮ জুলাই কিছু কিছু জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার অনুরোধ এবং নির্দেশনা সাপেক্ষে বিটিআরসি ও এনটিএমসি থেকে প্রযুক্তিগত সহায়তা দিই। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য কিছু কিছু জায়গায় সাময়িকভাবে বন্ধ করি। ১৮ জুলাই বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মহাখালীর ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় সার্ভার সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণ এবং বেশকিছু চিহ্নিত সন্ত্রাসী যারা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তথ্য সংগ্রহ করেছে। দেখা গেছে যে, পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী ডেটা সেন্টার পুড়িয়ে দেয়। ওই এলাকায় তিনটি ডেটা সেন্টার আছে, সেগুলোর ক্যাবলগুলো পুড়িয়ে দেওয়া হয়। ফলে সেখানে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছিল তারা ডেটা সেন্টারের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। ওই একটা ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং সোর্স অব ইন্টারনেট ও ইলেকট্রিক্যাল ক্যাবল পুড়ে যাওয়াসহ সারা দেশে ওভারহেড ক্যাবল পুড়িয়ে দেওয়া, কেটে ফেলা এবং কক্সবাজার হয়ে ঢাকার ক্যাবল পুড়িয়ে দেওয়া হয়। আমরা এটা দুই দিন পর জানতে পারি। সেগুলো সেনাবাহিনীর সহায়তায় মেরামত করা হয়। আর কুয়াকাটা থেকে আমরা জরুরি জায়গাগুলোতে ইন্টারনেট দিই।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা সময়-সময় শিথিল রেখে এখনো বলবৎ রয়েছে।  
কারফিউর আগেই ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

রিটেলেড নিউজ

ভারতে কঠিন পরীক্ষায় হোয়াটসঅ্যাপ

ভারতে কঠিন পরীক্ষায় হোয়াটসঅ্যাপ

আমাদের বাংলা ডেস্ক : : ভারতে হোয়াটসঅ্যাপের জন্য শুরু হয়েছে এক কঠিন সময়। এই দেশেই অ্যাপটির সবচেয়ে বড় বাজার। সেখানেই এখন স...বিস্তারিত


হোয়াটসঅ্যাপে কে আপনার স্ট্যাটাস রিশেয়ার দেবে নিজেই ঠিক করুন ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস জনপ্রিয় ফিচার।

হোয়াটসঅ্যাপে কে আপনার স্ট্যাটাস রিশেয়ার দেবে নিজেই ঠিক করুন ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস জনপ্রিয় ফিচার।

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস জনপ্রিয় ফিচার। এবার মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং ...বিস্তারিত


ভোক্তা পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম ২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ

ভোক্তা পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম ২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়...বিস্তারিত


ফেসবুকে ছবি পোস্ট করলেও মিলবে ডলার!

ফেসবুকে ছবি পোস্ট করলেও মিলবে ডলার!

আমাদের বাংলা ডেস্ক : : বিথী আক্তার : এখন থেকে ফেসবুকে নতুন করে মিলবে না ইনস্ট্রেম এডস, রিলিস কিংবা পারফরমেন্স বোনাস রেভিন...বিস্তারিত


আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

আমাদের বাংলা ডেস্ক : : মন্ত্রণালয়ের কাজকে আরও বেগবান ও গতিশীল করতে আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও স...বিস্তারিত


ইন্টারনেট বন্ধের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা: নাহিদ

ইন্টারনেট বন্ধের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা: নাহিদ

আমাদের বাংলা ডেস্ক : : ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর