শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৫৬ পিএম, ২০২৪-০৭-২৮
জনপ্রিয় গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল নামের একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন সরকারবিরোধী ও বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালেও সরকারবিরোধী ও উসকানিমূলক পোস্ট দেখা গেছে সেই পেজে।
সেসব পোস্ট ভাইরালও হয়েছে।
সাধারণ মানুষের ধারণা, মারজুক রাসেলই এ পোস্টগুলো করছেন।
এ বিষয়ে মারজুক রাসেল জানিয়েছেন, সোশ্যালে ভাইরাল হওয়া সেই পেজটি মারজুক রাসেলের নয়। কে বা কারা তার নাম ও ছবি ব্যবহার করে এমনটা করছেন।
বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে রোববার রাজধানীর ডিবি কার্যালয়ে আসেন মারজুক রাসেল।
এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েকদিন ধরে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবন যাপনের ধরণ সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড। ’
মারজুক রাসেল বলেন, ‘আজ হারুন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। যারা আমার নামে এই ফেক পেজগুলো চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। কারণ এই পেজগুলোর কারণে আমি আমার দর্শক, ভক্তদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি। ’লেখালেখির পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন মারজুক রাসেল। তার অভিনীত বেশ কিছু নাটক বেশ জনপ্রিয় হয়েছে। তরুণরা তার অভিনীত চরিত্র পছন্দ করেছেন। এ কারণে দেশে ও দেশের বাইরে তার ভক্ত ছড়িয়ে আছে।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited