শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৫৬ পিএম, ২০২০-১১-০১
:
গত কয়েকমাস ধরে একের পর এক পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে বার্সেলোনা। কোচ কিকে সেতিয়েনের চাকরিচ্যুতির পর ক্যাম্প ন্যুয়ের দায়িত্ব নিয়েছেন রোনাল্ড কোম্যান।
ডাচ কোচ এসে তার স্কোয়াড থেকে ছেঁটে ফেলছেন লুইস সুয়ারেস-আর্তুরো ভিদালের মতো তারকাদের। নতুন মৌসুম শুরু করে আরেকটি বড় পরিবর্তন ঘটেছে বার্সায়। নানা বিতর্কের পর পদত্যাগ করেছেন ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া মারিয়া বার্তোমেউ।
তার জায়গায় কে অলঙ্কৃত করবেন কাতালান জায়ান্টদের সভাপতির পদ, তা নিয়ে চলছে আলোচনা। সম্ভাব্য হিসেবে উঠে এসেছে অনেকের নাম। বার্সেলোনার সভাপতি পদপার্থীদের মধ্যে তাদের একজন ভিক্তর ফন্ত। যিনি জানিয়েছেন, সভাপতি হতে পারলে ক্যাম্প ন্যু ইতিহাসের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলাকে সম্ভব হলে ফেরাবেন। তবে বর্তমানে ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকা ৪৯ বছর বয়সী স্প্যানিশ কোচ পরিস্কার জানিয়ে দিয়েছেন, ক্যাম্প ন্যুয়ে তার ক্যারিয়ার শেষ। চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করে কিছুটা ব্যাকফুটে আছে সিটিজেনরা। তবে তাদের নিজেদের স্টান্ডার্ড ধরে রেখেছে। চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব মার্শেইয়ের বিপক্ষে দাপুটে জয়ে ট্র্যাকে ফেরারও আভাস দিচ্ছে গার্দিওলার দল। সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডকেও হারিয়েছে সিটি।
সেই জয়ের পর ফের বার্সায় ফিরবেন কিনা এমন কথাবার্তার প্রেক্ষিতে না বোধক উত্তরই দিয়েছেন গার্দিওলা। স্প্যানিশ কোচ জানিয়েছেন, এই মুহূর্তে কেবল ম্যানচেস্টার সিটির দিকে ফোকাস রাখছেন তিনি।
শেফিল্ড ইউনাইটেডকে হারানোর পর ম্যাচ পরবর্তী এক সাক্ষাৎকারে বিটি স্পোর্টকে স্প্যানিশ কোচ বলেন, ‘আমি অনেকবার বলেছি, কোচ হিসেবে বার্সেলোনায় আমার ক্যারিয়ার শেষ। সেখানে দায়িত্ব নেওয়ার অসাধারণ সব লোকজন আছেন। এখন, উদাহরণস্বরূপ রোনাল্ড কোম্যান চমৎকার একজন কোচ। সুতরাং, এটা শেষ। আমি এখানে অবিশ্বাস্যভাবে সুখি এবং ভালো করার বাসনা রয়েছে আমার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’, যোগ করেন গার্দিওলা।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited