বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও বন্দিদের মুক্তি দিতে হবে : সুপ্রিম কোর্ট বার সভাপতি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৫১ পিএম, ২০২৪-০৮-০৬

সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও বন্দিদের মুক্তি দিতে হবে : সুপ্রিম কোর্ট বার সভাপতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশের বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা প্রত্যাহার এবং এসব মামলায় কারা বন্দিদের মুক্তি দিতে হবে।
সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, স্বৈরাচার এক নায়ক শাসনের পতন হয়েছে। যে প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি তারাই যুদ্ধ করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। নতুন প্রজন্মকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারাই আগামী দিনে একটি গণতান্ত্রিক ও সুশাসনের বাংলাদেশ নিশ্চিত করবে।
তিনি কোটা সংস্কার আন্দোলনে শহিদ ছাত্রদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান।
ব্যারিস্টার খোকন বলেন, শেখ হাসিনার সরকার দেশের সকল খাত ধ্বংস করে দিয়েছে। দলীয় লোকদের ব্যাংকের লাইসেন্স দিয়ে এবং দল দাস চাটুকারদের অবৈধ সুবিধা দিয়ে দেশের আর্থিক খাতকে ধ্বংস করে দিয়েছে। দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ করে দিয়েছে। মানুষের হাহাকার, মানুষের চাহিদা ও গণতান্ত্রিক অধিকার উপলব্ধি করতে না পারায় ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে।
শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন উল্লেখ করে বার সভাপতি বলেন, বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান তিনি।
তিনি বলেন, দেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ উপলব্ধি করছেন। বিচার বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দেয়া হয়েছে। অনেক বিচারক ন্যায় বিচার করেননি। এক পক্ষকে সুবিধা দিয়েছেন, অন্যদিকে অপর পক্ষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছেন। তিনি এসব বিচারকদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। তাদের সাজা প্রত্যাহারের দাবি জানান।
বার সভাপতি বলেন, শেখ হাসিনার সরকারের পতনের মধ্যদিয়ে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন এ দেশের মানুষ। এ বিজয়কে কেন্দ্র করে দেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ অন্যান্য মানুষ এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট যেনো কেউ না করে সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন। সংখ্যালঘু সম্প্রদায়ও শেখ হাসিনা সরকারের সময় তাদের লোকজন দ্বারা নির্যাতিত হয়েছিল।
তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কার্যক্রমে জড়িত থাকতে পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, দেশের বিচার বিভাগকে স্বাধীন ও শক্তিশালী করা সময়ের দাবি। উচ্চ আদালতে বিচারক নিয়োগে তিনি নীতিমালা তৈরির দাবি জানান।

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর