শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৩:৫৯ পিএম, ২০২৪-০৮-০৬
গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম নগরের জনজীবন। সড়কে অফিসগামী মানুষের আধিক্য বাড়লেও গণপরিবহন ছিল অন্যান্য দিনের তুলনায় কম।
ফলে ভোগান্তি সঙ্গে করে গন্তব্যে ছুটতে হয়েছে নগরবাসীকে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র।
সরেজমিন ঘুরে দেখা যায়, নগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা অফিসগামী যাত্রীদের। গণপরিবহন কম থাকায় অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যাত্রা করেন অনেকে।
নগরের ষোলশহর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, অফিস যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। রাস্তায় গণপরিবহনের পরিমাণ কম। যা পাওয়া যাচ্ছে তাও ভাড়া বেশি দাবি করছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে, অফিস আদালত খুললেও উপস্থিতি কম দেখা গেছে। এছাড়া, স্কুল কলেজেও ছিল না শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি।
এর আগে গণঅভ্যুত্থানের পর নগরের বিভিন্ন এলাকায় বিজয় উল্লাস করে সাধারণ মানুষ। এসময় নগরে বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি পুলিশ বক্স সহ থানা ভাঙচুর করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited