শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২০ পিএম, ২০২৪-০৮-০৬
পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্যসহকারে নিজের নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালন করে যাওয়ার আহবান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পুলিশের সদস্য ও স্থাপনা সমূহে যাতে আক্রমণ না করা হয় তার আহবান জানাতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতিও আহবান জানিয়েছেন তিনি।
আজ বিকালে এক ভিডিও বার্তায় তিনি এ আহবান জানান। বলেন, পুলিশ সদস্য এবং থানার নিরাপত্তা প্রদানে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করে যাচ্ছেন।
এছাড়া বাংলাদেশ পুলিশের সকল সদস্যের উত্থাপিত দাবিসমূহ পূরণে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
তিনি বলেন, আশা করছি সবার সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আহতদের সকল প্রচার চিকিৎসা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited