শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৭ পিএম, ২০২৪-০৮-০৯
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ভয়ভীতি দূর করতে সচেতনতামুলক কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়নের প্রতিটি হিন্দুপল্লীতে তাদের ভয়ভীতি দূর করতে জনসচেতনতামূলক প্রচার করতে দেখা গেছে তাদের।
কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা এ স্বাধীন বাংলাদেশে কোনো অশান্তি ও বিশৃঙ্খলা পরিবেশ দেখতে চাই না। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের ভয়-ভীতি দূর করতে প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে তাদের সাহস যুগিয়ে স্বাধীনভাবে জীবন-যাপনের জন্য প্রচার-প্রচারণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা আরও জানায়, ফুলবাড়ীতে যেন কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষজন ক্ষতিগ্রস্ত ও হামলার শিকার না হয় সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সব সময় পাশে থাকবে। এ রকম কর্মসূচি চলবে বলে জানায় তারা।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited