বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে : ব্রিটিশ রাষ্ট্রদূত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:০২ পিএম, ২০২৪-০৮-১৪

অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে : ব্রিটিশ রাষ্ট্রদূত

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানিয়েছে। বাংলাদেশের এই নতুন সরকারের প্রতি ব্রিটেনের সমর্থন রয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে। কারণ এ সরকার শান্তি পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিতকরণ, অর্ন্তভূক্তিমূলক শান্তিপূর্ণ পথ তৈরি এবং বাংলাদেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে। কুক রাজধানীতে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনর সাথে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
ব্রিটিশ হাইকমিশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে হাইকমিশনার ও উপদেষ্টা যুক্তরাজ্য কীভাবে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এবং রোহিঙ্গাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করেন। তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দৃঢ় ও স্থায়ী সম্পর্ক নিয়েও আলোচনা করেন। এ সম্পর্ক দু’দেশের মানুষের মধ্যকার গভীর সম্পর্ক ও অভিন্ন কমনওয়লথ মূল্যবোধের ভিত্তিতে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। কুক বলেন, “আমরা সাম্প্রতিক সময়ে সহিংসতা ও প্রাণহানির কারণে গভীরভাবে শোকাহত। আমরা ছাত্র এবং আরও অনেকে, যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যত গড়ে তোলার আন্দোলন করেছেন, তাদের সাহসের স্বীকৃতি দিচ্ছি।’

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর