শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:৫৭ পিএম, ২০২৪-০৮-১৪
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার বিজিপির আরও ১৩ সদস্য পালিয়ে এসেছেন। দীর্ঘদিন ধরে মিয়ানমারে চলমান সংঘাতের জের ধরে কক্সবাজারের নাফ নদী দিয়ে এসব বিজিপি সদস্যরা পালিয়ে আসেন। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বিজিবি। বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টায় সাবরাং এবং নাজিরপাড়াস্থ নাফ নদী দিয়ে পালিয়ে আসেন তারা। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি'র এই কর্মকর্তা জানান পালিয়ে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। তাদের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে। সকল আইনী প্রক্রিয়া শেষ করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
এ নিয়ে গত জুলাই মাস থেকে ১৪ আগষ্ট পর্যন্ত মোট ১২৩ জন বিজিপি সদস্য পালিয়ে এসেছেন । তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারে ফেরতও পাঠানো হয়।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited