শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি : | ০৯:০২ পিএম, ২০২৪-০৮-১৪
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে ফিরোজ খান নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত ফিরোজ খান (২৮) পালংখালীর ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লকের মাহমুদ শরীফের ছেলে। বুধবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
ওসি শামীম জানান বুধবার ভোররাতের দিকে উখিয়া থানাধীন ৮-ই ক্যাম্পের বি-৫০ ব্লকের জনৈক আবু বক্করের বসতঘরের সামনে রাস্তার ওপর অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে উপপরিদর্শক দুর্জয় সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের ধরতে ক্যাম্পে কাজ করছে পুলিশ। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited