শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৫ পিএম, ২০২৪-০৮-১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, অবিলম্বে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। একইসাথে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করার বিষয়ে শিগগিরই নীতিগত সিদ্ধান্ত নিতে হবে।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন।
জাহিদ হোসেন বলেন, শিক্ষক ও কর্মচারিদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্ট পুনর্গঠন, অবসর বয়স ৬৫ বছর করাসহ চাকরি জাতীয়করণের কাজও গতিশীল করতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের কো- চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কাজী মো. মাইন উদ্দীন, অধ্যাপক এ. কে. এম. আব্দুল আউয়াল, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
সভাপতির বক্তৃতায় সেলিম ভূঁইয়া বলেন, নতুন কারিকুলাম ঘোষিত হওয়ার পর শিক্ষক-কর্মচারি ঐক্যজোট নতুন কারিকুলাম বাতিলের জন্য বিগত বছরগুলোয় বুদ্ধিবৃত্তিক আন্দোলন চালিয়ে আসছে। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ববর্তী সরকারের আমলের গঠিত হওয়া সকল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান।
অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের মহাসচিব, প্রজ্ঞাপন জারি করে ফ্যাসিষ্ট সরকারের দেশ ধ্বংসের কারিকুলাম বাতিল করা এবং পাঠ্য পুস্তক সংশোধন করে সৃজনশীল পদ্ধতি প্রণয়ন করার ওপর গুরুত্বারোপ করেন।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited