শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০৮ পিএম, ২০২৪-০৯-১৪
সাভারের আশুলিয়ায় টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের মুখে বেশ কিছু পোশাক কারখানা বন্ধ রাখা হয়। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) চালু হয়েছে অধিকাংশ কারখানা। সকাল থেকে এসব কারখানায় স্বাভাবিকভাবে কাজ শুরু করেছেন শ্রমিকরা। ফিরতে শুরু করেছে শিল্পের স্বাভাবিক গতি। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের সূত্র জানায়, অল্পসংখ্যক কারখানা ব্যতীত অধিকাংশ পোশাক কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কারখানাগুলোতে কাজ শুরু করেছেন। তবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে স্থানীয় নেতা ও কারখানা মালিকদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে আজ সকল কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও কিছু কারখানা বন্ধ রয়েছে। শিল্পপুলিশ জানায়, অধিকাংশ বড় কারখানাগুলো খুলে দেওয়া হলেও কিছু কারখানা আজও বন্ধ রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি বুঝতে আজও কারখানাগুলো বন্ধ রেখেছে মালিকপক্ষ। এর মধ্যে রয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া ৩৬টি এবং সাধারণ ছুটি ঘোষণা করা ১৩টি কারখানা। আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. সারোয়ার আলম বলেন, ‘আজ শনিবার ১৩ (১) ধারায় ৩৬টি বন্ধ এবং ১৩টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাইরে সব কারখানা চলমান। এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।’
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited