শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:৫৮ পিএম, ২০২৪-১০-০৩
বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, পাটজাত পণ্য এবং আম আমদানিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ পায়।
বৈঠকে মৎস্য উপদেষ্টা বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ট সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।
মন্ত্রনালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, পাট ও পাটজাত পণ্য এবং আম আমদানির আগ্রহ প্রকাশ করেছেন। ওয়েন বলেন, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের বেসরকারি খাতের মাধ্যমে সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে আগ্রহী এবং এর ফলে বাংলাদেশ চীনে প্রক্রিয়াজাত মাছ রপ্তানি করতে পারে। তিনি জানান, সামুদ্রিক মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে চীনের আগ্রহ রয়েছে।
উপদেষ্টা ও রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থে একসাথে কাজ করতে সম্মত হন।
মৎ্স্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, এম তোফাজ্জল হোসেন, চীনা দূতাবাসের ট্রেড কাউন্সিলর সং ইয়াং, ফার্স্ট সেক্রেটারি শি চেন ও থার্ড সেক্রেটারি বাই ঝাওজি প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited