বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজা ও লেবাননে যুদ্ধবিরতির লক্ষ্যে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:৩৩ পিএম, ২০২৪-১০-০৬

গাজা ও লেবাননে যুদ্ধবিরতির লক্ষ্যে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের মিছিল

ফিলিস্তিনি ভূখন্ডে চলমান যুদ্ধ এক বছরের কাছাকাছি হওয়ায় গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সপ্তাহান্তে কয়েক হাজার বিক্ষোভকারী সারা বিশ্বের বিভিন্ন শহরে মিছিল করেছে।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, ওয়াশিংটনে, সহস্রাধিক বিক্ষোভকারী হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছে, ইসরাইলের শীর্ষ সামরিক সরবরাহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইলকে অস্ত্র ও সহায়তা প্রদান বন্ধ করার দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী এএফপি সাংবাদিকরা জানান, এ সময় এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগানোর চেষ্টা করলে পুলিশ ও উপস্থিত লোকেরা আগুন নিভানোর আগে তার বাম হাতটি আগুনে পুড়ে গেছে।
হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আমেরিকার শহরগুলোয় সংঘাতের অবসানের দাবিতে জমায়েত হয়। রক্তক্ষয়ী এ সংঘাতে গাজায় প্রায় ৪২,০০০ মানুষ নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও জাতিসংঘের নির্ভরযোগ্য তথ্যে জানা যায়, ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ৮২৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরাইল এখন  লেবাননে একটি স্থল অভিযান চালাচ্ছে এবং এই সপ্তাহে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ব্যারেজের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সংঘাতটি একটি বিস্তৃত যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 'আরও খারাপ' রোমে একটি ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে তরুণ বিক্ষোভকারী পুলিশকে বোতল ও আতশবাজি ছুড়লে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান দিয়ে হাজার হাজার মানুষকে ছত্রভঙ্গ করে দেয়।
এএফপি সাংবাদিকরা জানান, বিক্ষোভে অন্তত: একজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং দুই বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
বার্লিনের পুলিশ বলেছে, তারা ২৬ জনকে আটক করেছে। সেখানে ৬৫০ জন লোকের উপস্থিতিতে ইসরাইলপন্থী একটি স্মৃতিচারণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
এদিকে, জার্মানির পুলিশ জানায়,  রাজধানীতে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে সহস্রাধিক মানুষ মিলিত হয়।
লন্ডনে ‘ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন’ এ, ‘বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলা বন্ধ কর’ স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে।
লন্ডনের শান্তিপূর্ণ সমাবেশ থেকে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ডাবলিনে, কয়েকশ মানুষ রাস্তায় নেমে, ফিলিস্তিনির পতাকা  নেড়ে যুদ্ধ বিরতির দাবিতে স্লোগান দেয়।
ফ্রান্সে, হাজার হাজার মানুষ প্যারিস, লিয়ন, টুলুস, বোর্দো এবং স্ট্রাসবার্গে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে মিছিলে নামে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর