বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সৌদি রাজকন্যার বাসায় চুরি, শোকে হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:৪০ পিএম, ২০২০-১১-০৭

সৌদি রাজকন্যার বাসায় চুরি, শোকে হাসপাতালে ভর্তি

 


   
 

ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি আরবের এক রাজকন্যার বাসায় হানা দিয়েছে চোর। ঘর থেকে অন্তত ছয় কোটি টাকার মালামাল নিয়ে সটকে পড়েছে সে। আর এই শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই রাজকন্যা।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, প্যারিসের ওই অ্যাপার্টমেন্টে গত আগস্টের পর থেকে ছিলেন না ৪৭ বছর বয়সী সৌদি রাজকন্যা। কিছুদিন আগে সেখানে ফিরে দেখেন ঘর থেকে বেশ কয়েকটি দামী ব্যাগ, ঘড়ি, অলঙ্কার ও পশমী পোশাক গায়েব।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সৌদি রাজকন্যার অ্যাপার্টমেন্টে থেকে চুরি যাওয়া মালামালের দাম আনুমানিক ছয় লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ অন্তত ছয় কোটি টাকা।

খোয়া যাওয়া জিনিসের মধ্যে রয়েছে ৩০টি হারমেস ব্র্যান্ডের ব্যাগ, যার দাম ১০ হাজার থেকে ৩০ হাজার ইউরো, একটি কার্তা ব্র্যান্ডের ঘড়ি, বেশ কিছু গহনা ও মূল্যবান পোশাক।
ফরাসি রাজধানীর প্রাণকেন্দ্র জর্জ ৫ অ্যাভিনিউয়ে অবস্থিত অ্যাপার্টমেন্টটি থেকে এসব জিনিস নিয়ে লাপাত্তা হয়েছে চোর। তবে ঘরে প্রবেশের ক্ষেত্রে কোন ধরনের বলপ্রয়োগের লক্ষণ দেখা যায়নি।

মালামাল হারানো সৌদি রাজকন্যার নামপ্রকাশ করা হয়নি। চুরির ঘটনা বুঝতে পেরে অতিরিক্ত শোকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এ বিষয়ে পুলিশের সঙ্গে এখনও কথা বলেননি।

স্থানীয় কৌঁসুলীরা জানিয়েছেন, এ ঘটনায় তদন্তের ভার দেয়া হয়েছে প্যারিস পুলিশের অ্যান্টি-গ্যাং ইউনিটকে।

স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, চুরির ঘটনায় একজনকে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি গত আগস্ট থেকে সৌদি রাজকন্যার অ্যাপার্টমেন্টেই থাকছিলেন।

মালামালের সঙ্গে অ্যাপার্টমেন্টের একগোছা বাড়তি চাবিও খোয়া গেছে বলে জানিয়েছে পত্রিকাটি।

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর