শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৬:১১ পিএম, ২০২৪-১০-১৫
র্যাব-৭ এর পৃথক তিন অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি, ৬৩ কেজি গাঁজা ও ১৯৭০ পিস ইয়াবাসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রহিম’কে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন বাংলা বাজার এলাকা থেকে সোমবার গ্রেফতার করে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাস কাউন্টার মার্কেটের একটি বাস কাউন্টারের ভিতরে মাদকদ্রব্য পরিবহনের উদ্দেশ্যে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার আনুমানিক ১২:৫০ মিনিটে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা আসামি মোঃ ইকবাল হোসেন (৩৫) আটক করে। সে জোরারগঞ্জ থানাধীন পশ্চিম জামালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার নিজ হেফাজতে থাকা ০৭টি কাগজের তৈরি কার্টুনের ভিতর হতে তার নিজ হাতে বাহির করে দেওয়া বিভিন্ন রংয়ের পলিথিনের উপর প্লাস্টিকের লাল সুতা দ্বারা মোড়ানো মোট ১২৭ বান্ডেলে মোট ৬৩.৫ কেজি গাঁজা উদ্ধার সহ আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা। অপরদিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে একটি হোটেলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার আনুমানিক ২১:৫০ মিনিটে র্যাবের আভিযানিক দল আসামি মোঃ সুমন (২২), ও মোঃ সাকিব (১৯) এ দুইজনকে আটক করে। আটক সুমন ঢাকা জেলার ডেমরা থানার হাজীনগর গ্রামের আব্দুল রশিদ খানের ছেলে ও অপরজন চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকার মৃত সেলিমের ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকরে তাদের পরিহিত প্যান্টের পকেটে থাকা ১০ পলিজিপার প্যাকেট হতে মোট ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামিদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো.শরীফুল উল আলম উক্ত পৃথক তিন অভিযানে গ্রেফতার ৪জনের বিষয়ের সত্যতা নিশ্চিত করে 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার কমলনগর, জোরারগঞ্জ ও চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited