বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

বিমানযোগে ঢাকা থেকে আনা হচ্ছে মরদেহ 

চট্টগ্রাম ব্যুরো :    |    ০১:১৪ পিএম, ২০২৪-১০-২০

এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মাতা বেগম মোজাহেরুল আনোয়ার (৯২) আর নেই (ইন্নালিল্লাহে…রাজেউন)। আজ রবিবার তিনি ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন বলে স্থানীয়রা জানান।  মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে তার বড় ছেলে মোরশেদুল আলম মৃত্যুবরণ করেন। মরহুমার নামাজে জানাযার উদ্দেশ্যে সকাল থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পানি ছিটানোসহ চলছে নানা প্রস্তুতি। আজ রবিবার আছরের নামাজ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাযা শেষ তাকে পটিয়া পৌরসভার এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  এদিকে মরহুমার মরদেহ নামাজে জানাযার উদ্দেশ্যে বিমানযোগে সরাসরি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনার যাবতীয় প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এদিকে গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতির পূর্বেই এস আলম পরিবারের সকল সদস্য দেশ ত্যাগ করে সিঙ্গাপুরে অবস্থান করছে বলে জানা যায়। যার ফলে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ পরিবারের কোন সদস্যই মরহুমার নামাজে জানাযা ও শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারছেন না বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর