শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি : | ০৪:২৬ পিএম, ২০২৪-১০-২৭
কুমিল্লা বুড়িচং উপজেলায় স্থানীয় দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন এর উপর হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন। হামলার ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ই আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতারকৃত আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই দুই নেতা ছাত্রদের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটায়। এ বিষয়ে সাংবাদিক সুমন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এরপর থেকেই হামলাকারীরা সাংবাদিক সুমনকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সাংবাদিক সুমন বুড়িচং উপজেলার পাচোঁড়া এলাকায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এ জেড এন জাহিন হোসেন এর সংবাদ সংগ্রহের জন্য যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে হামলাকারীরা সুমনকে মারধর করে আহত করে। পরে স্থানীয়রা আহত সাংবাদিক সুমনকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় সুমন বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited