শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৭:৩৬ পিএম, ২০২৪-১০-২৯
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলার তদন্তে পাওয়া এক আসামিকে গ্রেফতার করে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল।
মামলা সূত্রে জানা যায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিগত ০৪ই আগস্ট (রবিবার) ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মতো বারইয়ারহাট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাইদুল ইসলাম (২০) অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় ফেনী সদর আসনের সাবেক সাংসদের নির্দেশে ছাত্র-জনতার উপরে আসামিগণ হামলা চালানোর একপর্যায়ে ভিকটিম প্রাণ ভয়ে দৌঁড়ে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ দিকে চলে যায় এবং আত্মরক্ষার জন্য স্টার লাইন কাউন্টার সংলগ্ন ফ্লাইওভারের উপরে উঠে শুয়ে পড়ে। আসামিগণ ফ্লাইওভারের উপরে উঠে ভিকটিম এর শরীরের বিভিন্ন স্থানে গুলি করায় ভিকটিম আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা পুনরায় ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে লাঠি-সোঠা, লোহার রড, রাইফেলের বাট দিয়ে পিটিয়ে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে। পরে ভিকটিমের পিতা এবং ছাত্র-জনতা ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো.শরীফ উল আলম 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এ মামলার তদন্তে পাওয়া আসামি মোসলেহ উদ্দিন শাকিল ফেনী পৌরসভার একাডেমি রোড এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল সোমবার অভিযান পরিচালনা করে আসামি মোসলেহ উদ্দিন শাকিল'কে (২৬) গ্রেফতার করে। সে ফেনী সদর থানার মরুয়ারচর গ্রামের মৃত এম এ গোফরান এর ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সে এ মামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা ও বাংলাদেশ ছাত্রলীগ এর ফেনী জেলা শাখার দপ্তর সম্পাদক হওয়ার কথা স্বীকার করে এবং সে মামলা দায়ের হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলেও জানায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার তাকে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited