শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৫:৩০ পিএম, ২০২৪-১০-৩০
হবিগঞ্জ জেলার বাহুবল থানার ওয়াহিদ মিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছগির মিয়া’কে ফেনী জেলার সোনাগাজী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর সিপিসি-১ ফেনী ক্যাম্পের একটি দল।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে হবিগঞ্জের বাহুবল থানার বাবনাকান্দি গ্রামে আসামি ছগির মিয়া সহ অন্যান্য লোকজন আব্দুল হাই ও ছায়েদ মিয়ার সাথে বিরোধীয় জায়গা দখল করতে এলে তাঁদের উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এক পক্ষ অপর পক্ষের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছায়েদ মিয়া ওরফে আব্দুল কাইয়ুম ও ছগির মিয়া সহ অন্যান্য আসামিদের দেশীর অস্ত্রের আঘাতে আব্দুল হাই পক্ষের লোক ভিকটিম ওয়াহিদ মিয়া গুরুতর রক্তাক্ত জখম হয় এবং আরো ২০-২৫ জন আহত হয়। পরে স্থানীয়রা ওয়াহিদ মিয়া'কে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহত ভিকটিম ওয়াহিদ মিয়া (৩২) হবিগঞ্জ জেলার বাহুবল থানার বাবনাকান্দি গ্রামের ইছাক উল্লার ছেলে।
এবিষয়ে র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো.শরীফুল উল আলম 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এ মামলার পলাতক এক আসামি ফেনীর সোনাগাজী থানার উত্তর চর চান্দিয়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল (মঙ্গলবার) দুপরে আসামি ছগির মিয়া'কে (৪৫), গ্রেফতার করে। সে হবিগঞ্জ জেলার বাহুবল থানার বাবনাকান্দি গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিকে জিজ্ঞাসাবাদে সে এ মামলায় ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং মামলা হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে সে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলো এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য (বুধবার) তাঁকে হবিগঞ্জ জেলার বাহুবল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited