শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৩০ পিএম, ২০২৪-১১-০৩
বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক আমাদের বাংলা পত্রিকার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেছেন, "রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং শ্রমিকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শ্রমিকরাই এ সেক্টরের প্রাণ। তিনি বলেন, দীর্ঘদিন যাবত একটি মাফিয়া সিন্ডিকেট বিভিন্ন শিল্প মালিক শ্রমিক এবং ব্যবসায়ীদের সংগঠন দখল করে প্রকৃত মালিক শ্রমিকদেরকে জিম্মি করে এখাত থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। এদের লুটপাটের ফলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়েছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ আপনাদের মত প্রকৃত শ্রমিক মালিকদের প্রচেষ্টায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই সুস্থ ধারার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, নতুন বাংলাদেশে মালিক শ্রমিকদের মাঝে দূরত্ব সৃষ্টি করে ফায়দা হাসিল করতে কাউকে সুযোগ দেওয়া যাবে না।" শুক্রবার (০১ নভেম্বর) রাজধানীর মিরপুরের নেভি ফ্লিট ক্যাফে ও পার্টি সেন্টারে বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিক কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজান রহমান চৌধুরী বলেন, মিডিয়া কর্মী হিসেবে আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিক মাফিয়াদের নিষ্ক্রিয় করে দিয়েছি, এবার শিল্প ও বানিজ্য খাতের মাফিয়াদের নিষ্ক্রিয় করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করা হবে।
রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং খাতের মালিক শ্রমিকদের যৌথ সংগঠনের নবনির্বাচিত তরুণ নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, যুবকদের নেতৃত্বই নতুন স্বাধীন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা সুস্থ ধারার সংগঠন পরিচালনার মাধ্যমে শ্রমিক ও মালিকদের কল্যানে কাজ করে যাচ্ছেন এজন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। তিনি আরো বলেন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিকদের যে কোনো মহৎ উদ্যোগে দেশের যেকোনো প্রান্তে বাংলাদেশ এডিটরস ফোরাম এবং আমাদের বাংলা পত্রিকা আপনাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক অশোক ধর বলেন, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং খাতের সদস্যদের পেশাগত উন্নতি এবং সততা ও নিষ্ঠার সাথে মানবিক কাজ করাই হবে এই সংগঠনের সবচেয়ে বড় সফলতা।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র দাস তার বক্তব্যে মালিকদের নিকট শ্রমিকদের জন্য যথাযথ ট্রেনিং এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।
মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে ওয়াল্টনের ডিপুটি সার্ভিস প্রধান নাহিদ আলী বলেন, ওয়াল্টনের পক্ষ থেকে রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং শ্রমিকদের জন্য প্রতিমাসে নিয়মিত প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি নবনির্বাচিত কমিটি মালিক এবং শ্রমিকদের কল্যানে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি ও নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আবদুল হান্নান সিকদার তাঁর বক্তব্যে নবনির্বাচিত কমিটির প্রতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে "বাংলাদেশ রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিক কল্যাণ পরিষদ" এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ও নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আবদুল হান্নান সিকদার নবনির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্যদেরকে শপথ পাঠ করান।
এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিট কমিটির সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষের প্রতিনিধিগন তাঁদের বক্তব্যে রিফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিকদের যৌথ পেশাজীবি সংগঠন পরিচালনার মত চ্যালেঞ্জিং কাজের ভূয়সী প্রশংসা করে এই সংগঠনের সফলতা কামনা করেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited