বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ঝাউবিথী কেটে বালিয়াড়িতে 'মারমেইডে'র বিশেষ জোন', অধিকাংশ জমি খাস ও বালিয়াড়ি

সৈকত রক্ষার ঝাউগাছ উপড়ে ফেলে ডিজে ও মদের আসর , শেখ পরিবারের বলয়ে অপ্রতিরোধ্য সোহাগ

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার    |    ০৮:১২ পিএম, ২০২৪-১১-১১

ঝাউবিথী কেটে বালিয়াড়িতে 'মারমেইডে'র বিশেষ জোন', অধিকাংশ জমি খাস ও বালিয়াড়ি

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের পর্যটন স্পট হিমছড়ি সংলগ্ন 'মারমেইড বিচ রিসোর্টে'র বিরুদ্ধে সমুদ্র সৈকত দখলের অভিযোগ নতুন নয়। এবার ডিজে ও মদের পার্টির জন্য বিশেষ জোন তৈরি করেছে ঝাউবিথীর বাগানে। যেখানে কাটা পড়েছে শত শত ঝাউগাছ। সমুদ্র সৈকত রক্ষায় রোপণ করা ঝাউবিথী উপড়ে ফেলা হয়েছে। যারফলে পরিবেশের পাশাপাশি ক্ষতিরমূখে পড়ছে দেশের একমাত্র 'মেরিনড্রাইভ সড়ক'।  'মারমেইড বিচ রিসোর্টে'র দখলে সরকারি খাস জমি রয়েছে রামু  দেছুয়াপালং ইউনিয়ন ভূমি সরকারী কর্মকর্তা সলিমুল্লাহ  গত ২০ ফ্রেব্রয়ারি তার দেওয়া এক প্রতিবেদনে বিষয় টি নিশ্চিত করেন। 

এছাড়াও, অভিযোগ উঠেছে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইসিটি মন্ত্রী পলকসহ একাধিক মন্ত্রী-প্রভাবশালী নেতার বলয় দেখিয়ে একের পর এক সমুদ্রের বালিয়াড়ি দখল করেছেন রিসোর্টটির মালিক আনিসুল হক চৌধুরী সোহাগ। নিজেকে শেখ পরিবারের একজন দাবী করা সোহাগ একের পর এক দখল চালিয়ে গেলেও গেল ১৫ বছর প্রশাসনের কেউ সেদিকে নজর দেননি অদৃশ্য কারণে।"

তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রশাসনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে বহমান খালের উপর অবৈধ একটি সেতু নির্মান করেছে। যে সেতুর উপর দিয়ে যেতে হবে সেই বিশেষ ডিজে ও মদের জোনে। পর্যটনের দোহায় দিয়ে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড চললেও সবাই অদৃশ্য কারণে চুপ।

হিমছড়ির ট্রলার মাঝি রফিকুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, 'এ খাল দিয়েই স্থানীয়রা ছোট ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে বের হতো। খালের উপর সেতু নির্মাণ করায় সেতুর নিচ দিয়ে ট্রলার চালানো যাচ্ছেনা। ফলে অনেকে তাদের মাছ ধরার ট্রলার বিক্রি করে দিয়েছেন।

 সরেজমিনে 'মারমেইড বিচ রিসোর্টে দেখা যায়, ' পর্যটক বা স্থানীয়রা নির্মিত সেতু দিয়ে সেখানে প্রবেশ করতে চাইলে বাধা দেয়া হয়। পরবর্তীতে 'বিশেষ টোকেন' হাতে দেয়ার পর প্রবেশ করতে পারে পর্যটকরা। স্থানীয়দের ফিরিয়ে দেয়া হয়। কৌশলে একজনকে ম্যানেজ করে সেই সেতু দিয়ে বিশেষ জোনে যায় প্রতিবেদক। সেখানে গিয়ে দেখা মিলে শত শত ঝাউবিথী কেটে তৈরি করা হয়েছে নাচ-গানের মঞ্চ, কফি সপ', বা 'মদের বার সাদৃশ্য বিশেষ জোন। এটি মূলত সমুদ্রে গজিয়ে উঠা চর। সেখানে ঝাউবিথী রোপণ করে উপকুলীয় বন বিভাগ। যা কেটে স্থাপনা তৈরি করেছে মারমেইড বিচ রিসোর্ট।"

প্রবেশের পথে বাধা দেয়া মারমেইড বিচ রিসোর্টের কর্মী 'রেব হেম' জানান, ' বিশেষ অনুমতি ছাড়া এই সেতুতে প্রবেশ নিষেধ। এটা কর্তৃপক্ষের বিশেষ 'টোকেন ছাড়া এখানে কাউকে প্রবেশ করতে না দিতে বলা হয়েছে।'

পরে রেস্টুরেন্টের কর্মী সালাম আসেন। তখন তিনি দাবি করেন, নিরাপত্তা ঝুকি থাকায় রাতে কাউকে প্রবেশ করতে দেয়া হয় না। পরে তাকে ম্যানেজ করে সেখানে প্রবেশের অনুমতি মিলে প্রতিবেদকের।

ভেতরে প্রবেশের পর দেখা মিলে আরেক কর্মী ওসমান গণির। তার কাছে 'প্রবেশে নিষেধাজ্ঞার' কারণ কি জানতে চাইলে তিনি বলেন, ' এখানে শুধুমাত্র রুমে যারা আছেন তারা আসতে পারবেন। আর প্রতি মাসে একটি বিশেষ 'ডিজে পার্টি' হয়। সাড়ে তিন হাজার টাকায় জনপ্রতি ফি' নেয়া হয়। শুধু তারায় এখানে 'এলাও'।

'বিশেষ ডিজে' পার্টিতে 'কি কি থাকে বা খাবার কি থাকে' জানতে চাইলে তিনি বলেন, ' তেমন কিছু না, শুধু বিদেশী বিয়ার বা মদ থাকে আর নাচ-গান।"

তবে কেউই ঝাউবিথী কেটে কেনো এমন স্থাপনা তৈরি করা হয়েছে সেই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। তাদের কাছে কয়েক দফা জানতে চাওয়া হলেও তারা কোন উত্তর দেননি।"

নাম প্রকাশ না করার শর্তে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য প্রতিবেদককে বলেন, 'মূলত মারমেইড বিচ রিসোর্টটি পড়েছে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উন্মুক্ত বহমান খালের উপর মারমেইড বিচ কর্তৃপক্ষ সম্প্রতি সেতুটি নির্মাণ করে। মারমেইড বিচ কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ার কারণে কোন কিছুই তোয়াক্কা করছে না। তারা সম্প্রতি রাতের আঁধারে সেতুটি নির্মাণ করে অবৈধভাবে। কারণ চলমান খালের উপর সেতু নির্মাণ করা কোনভাবেই সম্ভব নয়। বিষয়টি স্থানীয় জনগণের দৃষ্টিগোচর হয়। এ ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসনকে অভিযোগ আকারে জানালে উধ্বর্তন কর্তৃপক্ষ এসে বিষয়টি দেখে চলে যায়। শুনেছি প্রশাসনকে ম্যানেজ করেই মারমেইড বিচ কর্তৃপক্ষ সেতুটি খালের উপর দৃশ্যমান রেখেছে।

ওই ইউপি সদস্য আরও জানান, 'মারমেইড বিচ রিসোর্টের মালিক সোহাগ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নামমাত্র মুল্যে হুমকি-ধামকি দিয়ে কিছু কাগজি জমি ক্রয় করেন। তারপর থেকে সেই জমির পাশে গজিয়ে উঠা সমুদ্র সৈকতের বিশাল বালিয়াড়ি এলাকা অবৈধ দখলে রেখেছে।মারমেইড বিচ রিসোর্টের বিশাল এলাকার অধিকাংশই খাসজমি ও সৈকতের বেলাভূমি। অল্প সংখ্যক জমি কিনে পাশের খাস জমি ও সৈকতের বালিয়াড়ির জমির মধ্যেই গড়ে উঠেছে মারমেইড বিচ রিসোর্ট। শেখ পরিবার ও তাদের মন্ত্রীদের সাথে সম্পর্ক রেখে এবং কমিশন দিয়ে সমুদ্র সৈকতের বিশাল এলাকা দখলে রেখে গলাকাটা বাণিজ্য চালিয়ে যাচ্ছে মারমেইড বিচ কর্তৃপক্ষ।

তথ্যমতে, 'বালিয়াড়ি, পাথরময় জোয়ার-ভাটা অঞ্চল, উপকুলীয় জলাভূমী ও কোরালসহ সামূদ্রিক দ্বীপ রক্ষায় কক্সবাজারের সৈকত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে ১৯৯৯ সালের ১৯ এপ্রিল এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করে সরকার। এ নির্দেশনা মতে, ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত, সৈকতের ঝাউ গাছসমৃদ্ধ ৩০০ মিটারে যে কোনো স্থাপনা নির্মাণ ও উন্নয়ন নিষিদ্ধ ও ৫০০ মিটার সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়। কিন্তু সম্প্রতি মারমেইড বিচ রিসোর্ট কর্তৃপক্ষ সেই আদেশ অমান্য করে সবকিছুই তৈরি করেছেন।

এছাড়া, ২০১৭ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের বিপরীতে ‘ডেভেলপমেন্ট প্ল্যান ফর কক্সবাজার টাউন অ্যান্ড সি আপ টু টেকনাফ’ মহাপরিকল্পনা অনুযায়ী জোয়ার ভাটার মধ্যবর্তী লাইন থেকে প্রথম ৩০০ মিটার ‘নো ডেভেলপমেন্ট জোন’ উল্লেখ করে এ এলাকায় কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে নির্দেশনা দেন উচ্চ আদালত। এর সঙ্গে যুক্ত হয় কউকের মাস্টারপ্ল্যান। এ প্ল্যান বাস্তবায়নে কউক সমুদ্র সৈকতের ৩০০ মিটারে কোন স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে প্রচার চালানো হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম বলেন, 'রহস্যজনক কারণে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। যদি দ্রুত সময়ের মধ্যে ইসিএ এলাকায় সব ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করা না হয় পরিবেশগত বড় হুমকিতে পড়বে পর্যটন নগরী কক্সবাজার। 

এ ব্যাপারে মারমেইড বিচ রিসোর্টের মালিক আনিসুল হক চৌধুরী সোহাগের মুঠোফােনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও তার জবাব দেননি তিনি।"

এদিকে মারমেইডের একাধিক নাম্বারে যোগাযোগ করে বক্তব্য জানতে চাইলে সবাই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

এ ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ সালাউদ্দিন বলেন, ‘সরকারি জমি হোক আর ব্যক্তিগত জমি হোক, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো অবকাঠামো নির্মাণের সুযোগ নেই। খাস বা সৈকতের বালিয়াড়ির জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

এ বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমডোর (অব.) মোহাম্মদ নুরুল আবছারকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ক্ষুদে বার্তা পাঠানো হলেও বক্তব্য পাওয়া যায়নি।" 
রামু উপজেলার সহকারী কমিশনার(ভুমি)  সাজ্জাদ জাহিদ রাতুল জানান, গত ২৯ আগষ্ট  এই এলাকার পর্যটন রিসোর্ট মালিক পক্ষের সকল জমির কাগজ পত্র তিন দিনের মধ্যে হাজির করা কথা বলা হলেও    আমার অফিসের লোকবল কম থাকার কারণে তাদের কগজপত্র যাছাই বাছাই করে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। 

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর