বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বারইয়ারহাটে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

ষ্টাফ রিপোর্টার :    |    ০১:৩৬ পিএম, ২০২৪-১১-১৬

বারইয়ারহাটে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

চট্টগ্রামের বারইয়ারহাটে র‍্যাব-৭ এর সিপিসি-১ ফেনী ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ২জনকে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়।

এবিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে রংপুরের দিকে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারের গ্রীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক শ্যামলী পরিবহনের একটি বাস থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে ০২ জন ব্যক্তি গাড়ি থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার জামতলী ইসলাম কলোনীর আঃ হান্নানের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৭) ও অপরজন একই এলাকার জামতলী বাঙ্গালীপাড়ার মৃত আঃ ছামাদের ছেলে আঃ হান্নান (৩৯)। পরে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাঁদের দেখানো ও শনাক্তমতে বাসের মালামাল রাখার বক্সের ভিতরে বিশেষ কৌশলে রাখা পাঁচটি সাদা প্লাস্টিকের বস্তা হতে (৫৮) আটান্ন কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়। র‍্যাবের দাবী, গ্রেফতারকৃত আসামিরা সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে কম দামে সংগ্রহ করে বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের নিকট বেশিদামে বিক্রি করতো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করার বিষয়ে 'দৈনিক আমাদের বাংলা'কে সত্যতা নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর