বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পদ্মা সেতু হয়ে খুলনায় পৌঁছেছে পরীক্ষামূলক ট্রেন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:০৯ পিএম, ২০২৪-১১-২৪

পদ্মা সেতু হয়ে খুলনায় পৌঁছেছে পরীক্ষামূলক ট্রেন

শেষ পরীক্ষামূলক ট্রেনটি আজ দুপুর ১টা ১০ মিনিটে খুলনায় পৌঁছার মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন সার্ভিস চালুর প্রস্তুতি এক ধাপ এগিয়ে গেছে।  

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী বাসসকে বলেন, ‘প্রতি ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে  তৃতীয় ও শেষ পরীক্ষামূলক ট্রেনটি পদ্মা সেতু হয়ে খুলনা পৌঁছেছে।

ট্রেনটি ১২টি কোচ নিয়ে সকাল ৯ টা ১০ মিনিটে কমলাপুর থেকে যাত্রা শুরু করে পৌনে ৪ ঘন্টা সময়ে দুপুর ১টা ১০ মিনিটে খুলনায় পৌঁছে উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসে এই রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী, মহাপরিচালক সরদার শাহাদাত আলী, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরীক্ষামূলক যাত্রায় ছিলেন।

তিনটি পরীক্ষামূলক যাত্রা শেষ হয়েছে এবং চূড়ান্ত পরীক্ষায় প্রায় ৩ ঘন্টা ৪৫ মিনিট সময় লেগেছে জানিয়ে  রেল সচিব সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা করছেন।

এই প্রকল্পের আওতায় সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাক নির্মাণ করেছে। রেললাইনকে ডাবল লাইনে উন্নীত করার ব্যবস্থা রয়েছে।

গত বছরের অক্টোবরে এই লাইনে ঢাকা-ভাঙ্গা সেকশন চালু হয় এবং প্রতিদিন এই লাইনে ৫ টি ট্রেন চলাচল করছে।

রেললাইন চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার কমে যাবে, যা যাত্রার সময় অর্ধেক নামিয়ে আনবে। এখন যমুনা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেনে যেতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা।

দেশের বৃহত্তম দুটি সমুদ্র বন্দর-চট্টগ্রাম ও মংলাকে সরাসরি সংযুক্ত করবে ঢাকা-খুলনা ট্রেন লাইন ।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর