শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ০৪:৪৫ পিএম, ২০২০-১১-১০
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের ভাটা শ্রমিক আবির হোসেন বাবু হত্যাকাণ্ডে গ্রেফতার তার শ্যালক পুলিশ কনস্টেবল আরিফ হোসেনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরা আমলি আদালত-২ এর বিচারক ইয়াসমিন নাহার রিমান্ড শুনানি শেষে তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারত আলী আদালতে আরিফ হোসেনের সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
এসআই জিয়ারত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশ হাতে পাওয়ার পর বুধবার আরিফকে জেলখানা থেকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ৩ নভেম্বর সকালে কালিগঞ্জের নীলকণ্ঠপুর গ্রামের একটি বাগানের লেবু গাছ থেকে বাবুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছেলেকে নির্যাতন চালিয়ে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে- এমন অভিযোগে নিহতের মা হোনেয়ারা খাতুন বাদী হয়ে নিহতের স্ত্রী সাবিনা, শ্যালক মাগুরা জেলার শালিখা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আরিফসহ ১০ জনের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited