শিরোনাম
সংবাদদাতা, ঠাকুরগাঁও : | ০৫:১১ পিএম, ২০২০-১১-১০
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পুরোদমে ক্ষেত থেকে আমন ধান সংগ্রহ করা শুরু হয়েছে। ভালো দাম আর বাম্পার ফলন দেখে হাসি ফুটেছে এ উপজেলার কৃষকের মুখে। গত বছর যে ধান ৫০০ থেকে ৬০০ টাকা মণ দরে বিক্রি হয়েছিল বাজারে, চলতি মৌসুমে হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে । একর প্রতি ৪৫ থেকে ৫০ মণ পর্যন্ত ধানের ফলন হয়েছে এবার। দেশের সর্ব উত্তরের কৃষি সমৃদ্ধ এই উপজেলায় আবাদি জমি অপেক্ষাকৃত উঁচু হলেও ধান চাষে বেশ উপযোগী। পর্যাপ্ত বৃষ্টিপাত ও রোগবালাই কম হওয়ায় এ বছর ধানের বাম্পার ফলন পেয়ে কৃষকরা মহাখুশি। অনেকেই আগাম জাতেরও ধান চাষ করেছেন। ইতোমধ্যে তারা ধান সংগ্রহ করে ভালো দামে ধান ও খড় (কাড়ি) বিক্রি করছেন। ধানের লভ্যাংশে একই জমিতে সবজি চাষেরও প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেলাতৈড় গ্রামের কৃষক ইয়াসিন আলী জানান, তিনি এবার আমন মৌসুমে ৩ বিগা মাটিতে ধান চাষ করেছেন। ফলন আর বাজার দামে বেজায় খুশি তিনি। সেই জমিতে এখন গম,আলু ও ভুট্ট্রা চাষের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলার জাবহাট ইউনিয়নের কৃষক হুমায়ুন জানায়, এবার তিনি আগাম স্বর্ণ জাতের ধান আড়াই বিঘা জমিতে চাষ করেছেন,
বিঘা প্রতি ফলন পেয়েছেন ১৬ মন করে। ধান কাটার পর তিনি একই জমিতে আলু লাগিয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩১ ব্লকে এবার ২৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়। এর মধ্যে স্বর্ণা-৫, রনজিত, পায়জাম, হাইব্রিড, ব্রি-ধান-১১, ৯০, ৬২সহ বেশ কয়েকটি জাতের আমন ধান রোপণ করা হয়েছে। জুলাই মাসের প্রথম
সপ্তাহে অর্থাৎ মধ্য আষাঢ়ে লাগানো হয় এই ধান।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited