বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুলিশের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে স্থায়ী কমিশন চায় জনগণ, সমীক্ষা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:৪৯ পিএম, ২০২৪-১২-০৩

পুলিশের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে স্থায়ী কমিশন চায় জনগণ, সমীক্ষা

পুলিশ বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে একটি স্থায়ী তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন (পিআরসি)। ৮০ শতাংশ মানুষ এর পক্ষে মত দিয়েছেন বলে জানানো হয়েছে।

আজ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়, ‘পিআরসি জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ক্ষমতা অর্পণ করে এই লক্ষ্যে একটি স্থায়ী তদন্ত কমিশন গঠনের পরামর্শ দিয়েছে।’

পিআরসি পরিচালিত ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সংবেদনশীল হওয়ায় এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তবে আইনের মাধ্যমে তদন্ত কমিশন গঠনের পাশাপাশি স্থায়ী তদন্ত কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের এখতিয়ার নির্ধারণের পরামর্শ দিয়েছে কমিশন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে কিছু পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশ ও সারা বিশ্বে সাম্প্রতিক সমালোচনার পরিপ্রেক্ষিতে ‘কেমন পুলিশ চাই’ শিরোনামের এই গণজরিপটি করা হয়েছে।

সেই লক্ষ্যে পুলিশ বাহিনী সংস্কারে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করে অন্তর্বর্তী সরকার।

পুলিশের  মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কীভাবে তদন্ত করা হবে? এমন প্রশ্নের জবাবে জরিপে অংশ নেওয়া ২৪ হাজার ৪৪২ জনের মধ্যে ৬০ শতাংশই বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেন।

তাদের মধ্যে ২০ শতাংশ হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি স্থায়ী তদন্ত কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন। এবং ২০ শতাংশ ২০০৯ সালের প্রাসঙ্গিক আইন সংশোধন করে জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগের বিষয়ে তদন্ত চেয়েছেন।

সমীক্ষায় বলা হয়, পরিচয় নির্বিশেষে জনগণের জন্য সমানভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে দেশের একটি আইন মান্যকারী, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন পুলিশ প্রয়োজন।

এতে আরো বলা হয়, ‘প্রায় ৮৯.৫ শতাংশ মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ বাহিনী ব্যবহার বন্ধ করতে মত দিয়েছেন। এবং ৭৭.৯ শতাংশ মানুষ চায় পুলিশ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিতে লিপ্ত না হোক।’

এছাড়া ৭৪.৯ শতাংশ অধিকার লঙ্ঘনের জন্য পুলিশকে জবাবদিহির আওতায় আনার পক্ষে মত দিয়েছেন যার মধ্যে গুম ও বিচারবহির্ভূত হত্যা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিপটি এখন পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে (www.prc.mhapsd.gov.bd) পাওয়া যাচ্ছে।

পুলিশ সংস্কার কমিশন গত ১৫ নভেম্বরের মধ্যে তাদের মতামত জমা দেওয়ার অনুরোধের পরে বিভিন্ন বিভাগের ২৪ হাজার ৪৪২ জন ব্যক্তির কাছ থেকে সুপারিশ পেয়েছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর