শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৯:৩১ পিএম, ২০২৪-১২-০৫
সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার চারপাশে বৃহস্পতিবার সরকারী বাহিনী ও ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। সরকারি সৈন্যরা অগ্রসরমান বিদ্রোহীদের ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে।
পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, বিদ্রোহী যোদ্ধারা ‘হামা শহরকে তিন দিক থেকে ঘিরে রেখেছে।’
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকরী সংস্থাটি আরো জানায়, ‘রাতে বিদ্রোহী ও শাসক বাহিনীর মধ্যে, বিশেষ করে হামার ঠিক উত্তরে জাবাল জায়ন আল-আবিদিন এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।’ বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, সরকারি সৈন্যরা ‘বিদ্রোহীদের অগ্রগতি ঠেকানোর চেষ্টায় তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে।’
হামা সেনাবাহিনীর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজধানী দামেস্ককে রক্ষা করার জন্য এটি বাফার জোন হিসেবে কাজ করছে।
ইসলামপন্থী-নেতৃত্বাধীন বিদ্রোহীদের দ্রুত আক্রমণের পর এই সংঘর্ষ শুরু হয়। বিদ্রোহীরা মাত্র কয়েকদিনের মধ্যে সিরিয়ার দ্বিতীয় শহর আলেপ্পোসহ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিয়ন্ত্রণ থেকে গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited