শিরোনাম
বিহারী চাকমা, রাঙামাটি : | ০২:৩৯ পিএম, ২০২০-১১-১১
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্যা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় দুই পিসিজেএসএস কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) ভোরে এ হত্যাকাণ্ড ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন রাজস্থলী উপজেলার ছাখ্যং পাড়ার মৃত কালাচান তঞ্চঙ্গ্যার ছেলে সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও গর্জনিয়া পাড়ার রনজিত কার্বারির ছেলে ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩৫)। তারা উভয়েই জেএসএস এর সমর্থক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ওয়াগ্যা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় ধনঞ্জয় তার বাড়িতে ঘুমাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন সুভাষ। ভোরে একদল সন্ত্রাসী ওই বাড়িতে এসে ঘুম থেকে তাদের ডেকে তুলে গুলি করে পালিয়ে যায়। নিহত দু'জনই সন্তু গ্রুপের পিসিজেএসএস কর্মী।কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, পাহাড়ের প্রতিপক্ষ অস্ত্রধারী সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারে এই হামলা করছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited