শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৪৯ পিএম, ২০২৫-০১-১৩
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল রোববার ইসরাইল দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনীও বলেছে, তারা সিরিয়া সীমান্তে চোরাচালান রুটসহ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধমের বরাত দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গতকাল ইসরাইলের এই বিমান হামলা লেবাননের ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে গত ২৭ নভেম্বর কার্যকর হওয়া ইসরাইলের নাজুক যুদ্ধবিরতি আরও নড়বড়ে করে তুলেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো লেবাননের পূর্ব বালবেক অঞ্চলের জানতা শহরের উপকণ্ঠে এবং দক্ষিণের নাবাতিয়ের পাশ্বর্ববর্তী এলাকাগুলোতেও হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা।
ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি পর্যবেক্ষকদের কাছে ইতোমধ্যে হুমকি হিসেবে উপস্থাপন করা বেশ কিছু লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে।
হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে-একটি রকেট উৎক্ষেপণ স্থল, একটি সামরিক ক্ষেত্র ও সিরিয়া-লেবানন সীমান্তে অস্ত্র-পাচারের জন্য ব্যবহৃত কয়েকটি পথ।
২৬ জানুয়ারি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গত নভেম্বরে হওয়া চুক্তি বাস্তবায়নের সময়সীমার শেষ হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে ইসরাইল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এ হামলা চালাল। চুক্তি হওয়ার পর থেকে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
ইসরাইল সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে, তারা যুদ্ধবিরতির সমঝোতা অনুসারেই কাজ করছে।
নভেম্বরের চুক্তির শর্তাবলী অনুযায়ী হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে থাকা তাদের অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলবে এবং তার বাহিনীকে সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী লিতানি নদীর উত্তরে সরিয়ে নেবে।
এই মাসে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতির ভিত্তি নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘স্পষ্ট লঙ্ঘন’-এর জন্য অভিযুক্ত করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় পাঁচজন নিহত হয়েছে। ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, যে তারা হিজবুল্লাহর একটি অস্ত্রবাহী ট্রাক লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited