শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ০৬:২৮ পিএম, ২০২০-১১-১৪
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি
কার্যক্রম আজ শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে। শ্যামাপূজা ও আলোর উৎসব
দীপাবলী উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ কার্গো ওয়েলফেয়ার
এ্যাসোসিয়েশন আজ শনিবার সব ধরনের পন্য আমদানি রপ্তানি কার্যক্রম
বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে এক পত্রের মাধ্যমে ভোমরা সিএন্ডএফ
এজেন্ট এ্যাসোসিয়েশনকে জানিয়েছেন।
ভোমরা স্থল বন্দর সিএনএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক
মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্যামাপূজা ও
দীপাবলী উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এ্যাসোসিয়েশন আজ
শনিবার সব ধরনের পন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায়
কার্যত আমাদেরও বন্ধ রাখা ছাড়া কোন উপায় থাকেনা। তবে, আগামী কাল
থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানী কার্যক্রমচলবে বলে তিনি আরো
জানান তিনি।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি বিশ^জিত সরকার বিষয়টি নিশ্চিত করে
জানান, আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের জন্য
ইমিগ্রেশন অফিস খোলা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited