শিরোনাম
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : | ০৯:৪৮ পিএম, ২০২৫-০১-১৬
২০২১ সালের ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খানের হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যাকারী আওয়ামী সন্ত্রাসী শাহাদৎ হোসেন বুদ্দিনসহ তার সহযোগীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ জজকোর্ট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত তরিকুল ইসলামের নিজ গ্রাম সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লাসহ শহরের বিভিন্ন এলাকার অসংখ্য নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।
এরআগে সকাল ১০টায় পৌর সভার ৬নং গঞ্জভাঙ্গাবাড়ি ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে জজকোর্ট চত্তরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি (শনিবার) নির্বাচনে সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের নির্বাচনে কাউন্সিলর পদে তরিকুল ইসলাম জয়লাভ করেন। পরে আনন্দ মিছিল করার সময় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাহাদাত হোসেন বুদ্দিনসহ তার সমর্থকদের হামলায় ছুরিকাঘাতে তরিকুল নিহত হন। সে সময় সারাদেশের মিডিয়ায় এই হত্যাকান্ডের ঘটনা আলোচিত হিসেবে স্থান পায়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited