শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৬:৩৫ পিএম, ২০২০-১১-১৪
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা
গ্রামের (ইন্দ্রিরারপাড়) নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মা রেখা বেগম (৫৫), ছেলে
আজাউল হক (৩০) ও নাতি সুজন মিয়ার (১৪) মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে নিহতদের মৃতদেহ দাফন
সম্পন্ন হয়। এরআগে শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে ক্ষেতের জমিতে পরিত্যক্ত বৈদ্যুতিক
(পিডিব্#ি৩৯;র) তারে জড়িয়ে ঐ গ্রামের আলহাজ্ব সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম, ছেলে আজাউল হক ও আজাউল হকের ছেলে সুজন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। ইউপি
চেয়ারম্যান এ্যাডভোকেট মোখলেছুর রহমান জানান, সন্ধ্যায় বাড়ির পাশের জমিতে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা, ছেলে ও নাতি মৃত হয়। খবর পেয়ে থানার এসআই শামসুল হল
সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ৩ লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) বুলবুল ইসলাম জানান, এব্যাপারে
রেখা বেগমের অপর ছেলে রেজাউল করিম একটি ইউডি মামলা করেছেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited